• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ 

Eidin by Eidin
March 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ মার্চ : মধ্যপ্রাচ্যের  যুদ্ধের আঁচে তীব্র হয়েছে জ্বালানি সংকট। তার কারণে আগামীকাল শুক্রবার ১৩ মার্চ থেকে ভোগ বিতরণ বন্ধ করা হচ্ছে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরে।জ্বালানি গ্যাসের সরবরাহ স্বাভাবিক না পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে বৃহস্পতিবার মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেছেন। 

বর্ধমান শহরের ডিএন সরকার রোডে অবস্থিত সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের অন্যতম প্রধান জাগ্রত দেবী ও পবিত্র শক্তিপীঠ। ১৭০২ খ্রিষ্টাব্দে রাজা কীর্তিচাঁদ নির্মিত এই মন্দিরটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির।  এখানে প্রায় ১০০০ বছরের পুরনো দেবী সর্বমঙ্গলার শিলামূর্তি পূজিতা হন । বর্ধমান মহারাজা কীর্তিচাঁদ মহতাব ১৭০২ খ্রিষ্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন। এটি একটি ঐতিহ্যবাহী টেরাকোটার কাজ খচিত নবরত্ন মন্দির।  দেবী সর্বমঙ্গলা দেবী দুর্গার একটি বিশেষ রূপ। ভক্তদের বিশ্বাস, এখানে দেবী খুব জাগ্রত এবং মানুষের মনস্কামনা পূরণ করেন।  মূল মন্দিরের আশেপাশে রামেশ্বর ও বাণেশ্বর নামে শিবের মন্দির এবং নাট মন্দির অবস্থিত। এই মন্দিরটি নিয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী সর্বমঙ্গলার স্বপ্নাদেশ পেয়েই মহারাজা কীর্তিচাঁদ এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন।  উৎসবের সময়, বিশেষ করে নতুন বছরের শুরুতে বহু মানুষের সমাগম হয়। 

ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ এদিন  জানান, প্রতিদিন ৪০০ জনের ভোগ রান্না হয়।তাতে গড়ে প্রতিদিন একটি করে গ্যাস সিলিণ্ডার খরচ হয়।এই ৪০০ ভোগের মধ্যে ৩০০ ভক্ত রোজ মন্দির চত্বরে বসে খান । আর ১০০ মালসা ভোগ বাড়ির জন্য ভক্তরা নিয়ে যান । বসে খাওয়ার জন্য ৫০ টাকার কুপন কাটা হয়। আর মালসা ভোগের জন্য কুপনের দাম নেওয়া ৬০ টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি গ্যাসের সংকট দেখা দেওয়ায় এই ব্যবস্থা চালু রাখার এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়েই ১৩ মার্চ থেকে সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। 

মন্দিরে এদিন পুজো দিতে আসা ভক্তদের অনেকে বলেন,’ইতিপূর্বে মহামারী কোভিডের সময়েও বেশ কয়েক মাস সর্বমঙ্গলা মন্দিরে ভোগ রান্না বন্ধ রাখতে হয়েছিল। এমনকি মন্দিরের গেটেও তালা পড়েছিল।আর এবার উপসাগরীয় যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটের জরে মন্দিরে থাকা সর্বসাধারণের ভোগ রান্নার হেসেলে তালা লাগাতে হল।’ এনিয়ে তাদের একটু হতাশই দেখালো ।। 

Previous Post

নকশালবাড়িতে ব্রাউন সুগারসহ গ্রেপ্তার মহিলা মাদক কারবারী 

Next Post

অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার

Next Post
অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার

অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার

No Result
View All Result

Recent Posts

  • মুসলিম প্রেমিকের সাথে বাংলাদেশে পালানো কিশোরী ৫ বছর ধরে অত্যাচারের শিকার, ফিরিয়ে আনার জন্য ফোনে বারবার কাতর আর্তি ; লাভ জিহাদির ফাঁদে পড়ে করুন পরিনতির মুখে পড়েছে উড়িষ্যার পুরীর একটি মেয়ে 
  • অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার
  • জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ 
  • নকশালবাড়িতে ব্রাউন সুগারসহ গ্রেপ্তার মহিলা মাদক কারবারী 
  • দাউদ ইব্রাহিম- টাইগার মেমন এবং আবু সালেমদের অভাব দূর করতে মুম্বাইয়ে অনুপ্রবেশকারীদের স্লিপার সেল গড়ে উঠেছে : লক্ষ্য জন বিস্ফোরণ ঘটিয়ে ফের বানিজ্য নগরীর নিয়ন্ত্রণ নেওয়া : রিপোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.