• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুয়ারে রেশন চালুর পর থেকেই ঠকাচ্ছে ডিলার ! প্রতিবাদে রেশন ডিলারকে আটকে বিক্ষোভ

Eidin by Eidin
August 24, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
দুয়ারে রেশন চালুর পর থেকেই ঠকাচ্ছে ডিলার ! প্রতিবাদে রেশন ডিলারকে আটকে বিক্ষোভ
6
SHARES
89
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ আগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প গুলির মধ্যে ’দুয়ারে রেশন’ হল অন্যতম।আর দুয়ারে রেশন দিতে আসা ডিলার সরকারের বরাদ্দ করা খাদ্য সামগ্রী সঠিক ভাবে না দেওয়ায় তাকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা।এমনই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর থানার টেঙ্গাবেরিয়া গ্রামে।আর কাউকে প্রতারিত না করে রেশনের খাদ্য সামগ্রী যথাযথ ভাবে দেওয়ার মুচলেখা দিলে এদিনের মত ডিলারকে রেহাই দেন উপভোক্তারা। ঘটনা জানার পর ব্লক প্রশাসনের কর্তারাও নড়ে চড়ে বসেছেন।
জামালপুর ব্লকের জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ট্যাঙ্গাবেরিয়া। এখানকার ৪৬ নম্বর রেশন ডিলারের নাম শামীম খন্দেকর । তিনি জৌগ্রামের ট্যাঙ্গাবেরিয়া ও তার সংলগ্ন তিনটি গ্রামে রেশন দেন।ট্যাঙ্গাবেরিয়া গ্রামের উপভোক্তাদের অভিযোগ, গ্রামের মানুষজনের সুবিদার্থে রাজ্য সরকার ’দুয়ারে রেশন’ প্রকল্প চালু করেছে। কিন্তু ডিলার শামীম খন্দেকর জন্য দুয়ারে রেশন চালু হবার পর থেকে তাঁদের সমস্যা কমার জায়গায় উল্টে বেড়ে গিয়েছে।গ্রামের উপভোক্তা বদরুজ্জামান আনসারি বলেন,প্রায়শই আমাদের কম খাদ্যসামগ্রী দেওয়া হয়। ডিউ স্লিপ দেওয়া হয় যখন তখন। অনেক সময়ে আবার বারাদ্দ খাদ্য সামগ্রী যথাযথ ভাবে না দিয়েই আমাদের ফিরিয়ে দেওয়া হয়।দু’বছরেরও বেশী সময় ধরে এমনটাই চলে অসছে। এসব না করার জন্য বহুবার ভদ্রভাবে রেশন ডিলার শামীম খন্দেকরে বলা হয়েছিল । কিন্তু তিনি শোধরান নি।এদিন ফের কম খাদ্য সামগ্রী নিয়ে ডিলার গ্রামে রেশন দিতে এলে তাকে ঘেরাও করেরেখে সব উপভোক্তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয় বলে বদরুজ্জামান আনসারি জানান। চন্দনা দাস সহ গ্রামের আরো একাধীক উপভোক্তার অভিযোগ, ডিলার শামীম খন্দেকরের কাছে রেশনের খাদ্য সামগ্রী নিতে গেলে বারবার তাঁদের ঘোরানো হয় ।ডিলার আঙ্গুলের ছাপ নিয়ে নিলেও কিছু লোক খাদ্য সামগ্রী পায় ,অনেকে পায় না। এমন প্রতারনার বিষয়টি নিয়ে বারবার ডিলারকে বলা হলেও তিনি শোধরান নি। উল্টে তিনি হুমকি দেন,কেউ তার কিছু করতে পারবে না।
এবিষয়ে ডিলার শামীম খন্দেকরের সাফাই ,
সরবরাহের সমস্যা থাকলে কখনো কখনো
খাদ্যসামগ্রী দিতে দেরি হয়। আর ’ডিউ স্লিপ’ দেওয়ার আইন আছে।যদিও বিক্ষোভের মুখে পড়ে এদিন তিনি উপভোক্তাদের কাছে অঙ্গিকার করেন ,আগামী মাস থেকে মাসের প্রথম অর্ধেই রেশনের খাদ্যসামগ্রী দিয়ে দেবেন“।আর ব্লকের (জামালপুর) বিডিও শুভঙ্কর মজুমদার বলেন,
“আমি ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি । জেলা খাদ্য দফতরকেও সব জানানো হদে । উপভোক্তারা যাতে সরকার নির্ধারিত রেশন যথাযথ ভাবে পানা তার ব্যবস্থা নেওয়া হবে ।।

Previous Post

‘ইমাম,মোয়াজ্জেম, পুজো কমিটিকে ডেকে টাকা বাড়ানোর কথা বলছেন মমতা,হারামের টাকা?’ : মহম্মদ সেলিম

Next Post

কবিতা : বিক্রমের চন্দ্রাভিযান

Next Post
কবিতা : বিক্রমের চন্দ্রাভিযান

কবিতা : বিক্রমের চন্দ্রাভিযান

No Result
View All Result

Recent Posts

  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • বাংলাদেশকে “বুড়ো আঙুল” দেখিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার জন্য দলকে নির্দেশ দিল পাকিস্তান সরকার 
  • প্রিয়ং ভারতম্ : ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, বিশালতা এবং সাংস্কৃতিক ঐশ্বর্যকে তুলে ধরেছেন কবি চন্দ্রভানু ত্রিপাঠী
  • কালোজিরা : কলিযুগে পৃথিবীর সঞ্জীবনী  
  • বারাণসীর ডাল মান্ডিতে জরাজীর্ণ ভবনগুলিতে বুলডোজার চালানোর প্রতিবাদে এক মুসলিম ব্যক্তি নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.