• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 

Eidin by Eidin
April 6, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ এপ্রিল : আজ সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ও নদীয়া জেলার শান্তিপুরে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তার মধ্যে পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রগড় হাই স্কুল ফুটবল মাঠের জনসভায় বিজেপিকে নিশানা করার পাশাপাশি উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি৷ যেকারণে মুখ্যমন্ত্রীকে বারবার “তৈরি করে দিয়েছি” বা “করে দিয়েছি” বলতে শোনা যায়৷ যানিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দুর কথায়, “আমিত্বের পাঁচালী পড়ে রাজ্যের চতুর্দিকে মিথ্যের বেসাতি আর গল্পের গরু গাছে তোলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ৷ এরপর হয়তো দাবি করে বসবেন,গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয় ।”

পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রগড় হাই স্কুল ফুটবল মাঠের জনসভায় মমতার বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করেন শুভেন্দু৷ মমতা বলেন,’কালীঘাট মন্দিরও তৈরি করে দিয়েছে । দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, কালীঘাটের স্কাইওয়াক, ওদিকে কঙ্কালীতলার সতীপীঠ, নলহাটির সতীপীঠ, বক্রেশ্বরের শিব মন্দির, জল্পেশ শিব মন্দির, মদনমোহন মন্দির, কোনটাই বাদ দিইনি । এমনকি প্রমথ নাথ, হরিচাঁদ গুরু ঠাকুর….”। 

প্রতিক্রিয়ায় শুভেন্দু লিখেছেন,”শুধু আমি, আমি আর আমি — এই আমিত্বের পাঁচালী মুখ্যমন্ত্রী রাজ্যের চতুর্দিকে পড়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে মিথ্যের বেসাতি আর গল্পের গরু গাছে তোলার চেষ্টা।’ 

তিনি লিখেছেন,’বক্রেশ্বর শিব মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, জল্পেশ শিব মন্দির, মদনমোহন মন্দির তো ছেড়েই দিলাম, এগুলোর কোনোটাই যে তিনি করেননি তা দুগ্ধপোষ্য শিশুও জানে, কিন্তু কালীঘাটের স্কাইওয়াকও তিনি করেননি; করেছেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR Fund) আর্থিক অনুদানে।’

এরপর মমতাকে নিশানা করে শুভেন্দু লিখেছেন, ‘অজস্র মিথ্যার ফুলঝুরি ছড়াতে গিয়ে আবারও মাননীয়া মতুয়া সমাজের আরাধ্য গুরু, পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর কে ঠাকুর সম্বোধন না করে নাম ধরে ডাকার স্পর্ধা দেখালেন। আসলে তিনি বুঝে গেছেন, এবার হাওয়া খারাপ। তাই সভা- সমাবেশ থেকে সাংবিধানিক পদাধিকারীদেরও যেমন অপমান করতে ছাড়ছেন না, তেমনই মিথ্যাচার করতেও পিছপা হচ্ছেন না। এর পর কখনো হয়তো দাবি করে বসবেন, গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়…।’।

শুধু আমি, আমি আর আমি — এই আমিত্বের পাঁচালী মুখ্যমন্ত্রী রাজ্যের চতুর্দিকে পড়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে মিথ্যের বেসাতি আর গল্পের গরু গাছে তোলার চেষ্টা।

বক্রেশ্বর শিব মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, জল্পেশ শিব মন্দির, মদনমোহন মন্দির তো ছেড়েই দিলাম,… pic.twitter.com/TFNjVb25NS

— Suvendu Adhikari (@SuvenduWB) April 6, 2026

Tags: Bengal PoliticsBJPBurdwanElection CampaignKolkataTMCWestBengal Election 2026
Previous Post

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে আইএসআই-এর চর দুই অস্ত্র চোরাকারবারি ইমরান ও কামরান 

Next Post

মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 

Next Post
মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 

মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 

No Result
View All Result

Recent Posts

  • মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্ত থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার ; এই অভিযানে সহায়তা করেছে দিল্লি পুলিশও 
  • এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 
  • মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 
  • “মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 
  • দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে আইএসআই-এর চর দুই অস্ত্র চোরাকারবারি ইমরান ও কামরান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.