• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামীর খবর নেওয়ার জন্য প্রতিবেশীর মোবাইলে ফোন করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল বধুর

Eidin by Eidin
August 13, 2022
in রাজ্যের খবর
স্বামীর খবর নেওয়ার জন্য প্রতিবেশীর মোবাইলে ফোন করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল বধুর
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ ।
10
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),১৩ আগস্ট : স্বামী ও প্রতিবেশী এক ব্যক্তি ভিন রাজ্যে একই জায়গায় কাজ করেন । স্বামীর কাছে মোবাইল নেই । তাই প্রতিবেশী ব্যক্তির মোবাইলে ফোন করে স্বামীর খবরাখবর নিতেন গৃহবধু । আর তার জেরে ভয়ঙ্কর পরিণতি হল তাঁর । পরকীয়া সন্দেহের বশে বধুকে পিটিয়ে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির পরিবারের লোকজনের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার নিরঞ্জনপুর ভেষপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে,নিহত গৃহবধুর নাম জুলি ঘোষ । শনিবার সকালে বাড়ির একটি ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় । এদিকে পুলিশ আসার আগেই বেপাত্তা হয়ে যায় নিহত বধুর অভিযুক্ত দুখু ঘোষ ও তার পরিবারের লোকজন । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,নিরঞ্জনপুর ভেষপাড়ার বাসিন্দা জুলি ঘোষের স্বামী সমীর ঘোষ রাজস্থানে শ্রমিকের কাজ করেন । তাঁদের তিন সন্তান । সন্তানদের নিয়ে বাড়িতে থাকতেন জুলিদেবী । অন্যদিকে জুলিদেবীদের বাড়ির পাশেই বাড়ি দুখু ঘোষদের । সমীর ঘোষের সঙ্গে একই জায়গায় কাজ করেন দুখু । সমীরের ভাই কার্তিক ঘোষ বলেন, ‘আমার দাদার কোনো মোবাইল ফোন নেই । দুখুর আছে । তাই দাদার খবরাখবর নিতে দুখুর মোবাইলে মাঝেমধ্যে ফোন করতেন আমার বউদি । এতে দুখুর স্ত্রীসহ পরিবারের লোকজন বউদিকে নিয়ে সন্দেহ করত । তাদের ধারনা দুখুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে আমার বউদি ।’ তিনি বলেন,’দিন দুয়েক আগে দুখু বাড়ি ফিরে আসে । তারপর বৃহস্পতিবার দুখু ও তার পরিবারের লোকজন মিলে আমার বউদিকে ব্যাপক মারধর করে । বউদিকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয় । শুক্রবার হাসপাতাল থেকে রিলিজ করে দেয় । আর এদিন শোবার ঘর থেকে বউদির ঝুলন্ত দেহ উদ্ধার হল ।’
জানা গেছে,প্রতিদিনের মত শুক্রবার রাতেও খাওয়া দাওয়ার পর তিন সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমতে চলে যান জুলি ঘোষ । এদিন সকালে তাঁর ছেলেমেয়ের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা গিয়ে ঘরের মধ্যে জুলিদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । কার্তিক ঘোষের অভিযোগ, ‘দুখু শাসিয়েছিল আমার বউদিকে খুন করার পরেই সে কাজে যোগ দেবে । আমাদের সন্দেহ দুখু ও তার স্ত্রী ও পরিবারের বাকি লোকজন মিলে আমার বউদিকে খুন করে ঘরে ঝুলিয়ে দিয়েছে ।’ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । তবে এদিন দুপুর পর্যন্ত এই ঘটনায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ ।।

Previous Post

বিশ্ব যুব দিবস পালিত হল গুসকরা মহাবিদ্যালয়ে

Next Post

‘বুচার অফ কাশ্মীরি পণ্ডিত’ বিট্টা কারাটের স্ত্রী এবং কুখ্যাত সন্ত্রাসবাদী সৈয়দ সালাহউদ্দিনের ছেলেকে চাকরি থেকে বহিষ্কার

Next Post
‘বুচার অফ কাশ্মীরি পণ্ডিত’ বিট্টা কারাটের স্ত্রী এবং কুখ্যাত সন্ত্রাসবাদী সৈয়দ সালাহউদ্দিনের ছেলেকে চাকরি থেকে বহিষ্কার

'বুচার অফ কাশ্মীরি পণ্ডিত' বিট্টা কারাটের স্ত্রী এবং কুখ্যাত সন্ত্রাসবাদী সৈয়দ সালাহউদ্দিনের ছেলেকে চাকরি থেকে বহিষ্কার

No Result
View All Result

Recent Posts

  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.