• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় রেলপুলিশের সহযোগিতায় প্লাটফর্মে সন্তানের জন্ম দিলেন বধু

Eidin by Eidin
April 27, 2021
in রাজ্যের খবর
কাটোয়ায় রেলপুলিশের সহযোগিতায় প্লাটফর্মে সন্তানের জন্ম দিলেন বধু
31
SHARES
447
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় রেল পুলিশের সহযোগিতায় প্লাটফর্মেই সন্তানের জন্ম দিলেন মূর্শিদাবাদ জেলার এক গৃহবধু । এরপর ওই বধু ও তাঁর সদ্যোজাত সন্তানকে নিয়ে তরিঘরি হাসপাতলে পাঠানোর ব্যাবস্থা করে কাটোয়া জিআরপি । এদিকে হাসপাতলে পৌঁছনোর কিছুক্ষনের মধ্যেই ফের এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বিবি নামে ওই গৃহবধু । রেল পুলিশের ভূমিকায় খুশি বধুর পরিবারের লোকজন।
জানা গেছে, মুর্শিদাবাদ জেলা শক্তিপুর থানার মিঞাগ্রামে শ্বশুরবাড়ি আরজিনা বিবির । তাঁর স্বামী সিরাজ শেখ জনমজুরির কাজ করেন ।তাঁদের একটি তিনবছরের পুত্রসন্তান রয়েছে । সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আরজিনা । মঙ্গলবার সকালে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতাল ভর্তি করার জন্য আজিমগঞ্জ-কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেনে চড়ে কাটোয়ায় আসছিলেন বধুর স্বামী সিরাজ শেখ ও বৌদি রুখসনা বিবি । ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে ছিলেন আরজিনা ও তাঁর বৌদি। পাশের কামরাতেই ছিলেন সিরাজ ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ট্রেনটি সকাল ৯-৩৫ মিনিট নাগাদ কাটোয়া স্টেশনে আসতেই বধুর প্রবল প্রসব বেদনা ওঠে । ফলে বাধ্য হয়ে জিআরপির সাহায্যের জন্য ছোটেন বধুর স্বামী । সেই সময় কাটোয়া রেলস্টেশনে ডিউটি করছিলেন রঞ্জিত ঘোষসহ কয়েকজন জিআরপি কর্মী । রঞ্জিত বাবু সঙ্গে সঙ্গে এক মহিলা কনস্টেবল মধূমিতা মণ্ডলকে ডেকে নিয়ে ওই কম্পার্টমেন্টে যান । তাঁরা আরজিনা বিবিকে নামিয়ে কাটোয় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন । কিন্তু প্রসব বেদনায় কাতর ওই বধুর অবস্থা বিবেচনা করে প্লাটফর্মের একটি জায়গায় কাপড় আড়াল করে প্রসবের ব্যবস্থা করা হয় । শেষ পর্যন্ত মধূমিতা মণ্ডল ও আরজিনার বৌদির সাহায্যে প্ল্যাটফর্মে একটি কন্যাসন্তানের জন্ম দেন আরজিনা ।
এরপর প্রাথমিক চিকিৎসার পর বধু ও তাঁর সদ্যজাত সন্তানকে একটি গাড়িতে চাপিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আনার ব্যাবস্থা করে কাটোয়া জিআরপি । হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করার পরেই ফের একটি পুত্রসন্তানের জন্ম দেন ওই বধূ । বর্তমানে বধু ও তাঁর দুই সদ্যজাত সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কাটোয়া হাসপাতালের চিকিৎসক ডাঃ রবীন্দ্রনাথ মণ্ডল ।।

Previous Post

বৃদ্ধা মায়ের মুখে জলের পাইপ ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন ! গ্রেফতার ছেলে

Next Post

ভাতারে করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু,আতঙ্ক এলাকায়

Next Post
ভাতারে করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু,আতঙ্ক এলাকায়

ভাতারে করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু,আতঙ্ক এলাকায়

No Result
View All Result

Recent Posts

  • হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গুসকরার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব চঞ্চল গড়াই 
  • রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় তৃণমূলের ২ কাউন্সিলর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর 
  • ইরানের একাধিক প্রদেশে রাতভর মারাত্মক হামলা ; সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা কর্মকর্তাদের অবস্থান প্রকাশ না করার জন্য নাগরিকদের হুমকি দিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম
  • কালিয়াচক কান্ডে রাজ্য পুলিশ প্রশাসনের “নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা” নিয়ে উদ্বেগ, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 
  • কালিয়াচক কান্ডের মূল উসকানিদাতা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.