• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের দেহ উদ্ধার

Eidin by Eidin
August 7, 2022
in রাজ্যের খবর
পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের দেহ উদ্ধার
12
SHARES
174
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের দেহ উদ্ধার হল রবিবার দুপুরে । পুলিশ জানিয়েছে,নিহতের নাম সৈকত চট্টোপাধ্যায় (৪০) । নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর বাড়ি । বিদ্যুৎ দফতরের জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন ।
শনিবার বিকাল নাগাদ কৃষ্ণনগর থেকে ৪ জনের পর্যটক দল ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখি দেখতে এসেছিলেন । দলটি মদ্যপ অবস্থায় দাপাদাপি করার কারনে নদীর মাঝে নৌকাটি একদিকে কাত হয়ে যায় বলে দাবি করেছেন নৌকার মাঝি মদন পারুই । যার কারনে নৌকার সকলে জলে তলিয়ে যান । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ায় মাঝি মদন পারুই ও দুই পর্যটককে জল থেকে উদ্ধার করতে সক্ষম হন । বৃদ্ধ মদনবাবু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় । বর্তমানে তিনি নবদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিকে নিখোঁজ হয়ে যান সৌরভ ভট্টাচার্য (৪০) ও সৈকত চট্টোপাধ্যায় নামে দুই পর্যটক । তল্লাশি চালিয়ে শনিবার রাত ১০টা নাগাদ সৌরভবাবুর মৃতদেহ উদ্ধার হয় ছাড়িগঙ্গা থেকে । অন্য পর্যটকের সন্ধানে এদিন সকলে হতেই নদীতে নেমে তল্লাসি শুরু করেছিল ডিজাষ্টার ম্যানেজমেন্টের কর্মীরা । কিন্তু তাঁরাও ওই পর্যটকের হদিশ করতে পারেনি । তারা বিশ্রাম নেওয়া সময় স্থানীয় মৎসজীবিরা নৌকা নিয়ে ছাড়িগঙ্গায় তল্লাসি চালাতে শুরু করে । শেষে বিকেল প্রায় সাড়ে ৩ টে নাগাদ মাঝিরা ছাড়িগঙ্গার জল থেকে পর্যটকের নিথর দেহটি উদ্ধার করতে সক্ষম হয় । পরে মৃতদেহটি পূর্বস্থলী ব্লক হাসপাতালে আনে পুলিশ ।।

Previous Post

শ্রীলঙ্কা,পাকিস্থানের পর এবার বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে চীন

Next Post

মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত

Next Post
মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত

মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত

No Result
View All Result

Recent Posts

  • দুই জাতশত্রু বেঞ্জামিন নেতানিয়াহু ও ইতামার বেন-গিভর মৃত্যুর গুজব ছড়াল ইরানের সরকারী সংবাদমাধ্যম 
  • “পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না ; বিজেপি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে” : বললেন আত্মবিশ্বাসী শমিক ভট্টাচার্য 
  • “তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে” : বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর বিতর্কে আর্শদীপ সিং, আইসিসি কি কড়া পদক্ষেপ নেবে?
  • সিপিএমের ভূত ঢুকে গিয়েছে তৃণমূলের ভিতর,তৃণমূল যাচ্ছেই :  দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.