• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

খণ্ডঘোষের ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে পুলিশকে হুঁশিয়ারী বিজেপি নেত্রীর

Eidin by Eidin
June 12, 2021
in রাজ্যের খবর
খণ্ডঘোষের ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে পুলিশকে হুঁশিয়ারী বিজেপি নেত্রীর
ঘরছাড়া বিজেপি কর্মীরা(বামে)। বিজেপি নেত্রী(ডাইনে) । বর্ধমান । শনিবার ।
7
SHARES
95
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ জুন : ঘরছাড়া থাক দলের কর্মীদের বাড়িতে ফিরিয়ে দিয়ে পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারী ছুঁড়ে দিলেন বিজেপির মহিলা নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। নিজে সশরীরে হাজির হয়ে শনিবার তিনি ঘরছাড়া থাকা পূর্ব বর্ধমানে খণ্ডঘোষের বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়ে দেন । তার পরেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন , ঘরে ফেরা বিজেপি কর্মীদের উপরে আবার যদি আক্রমণ চলে তাহলে তিনি পূর্ব বর্ধমান জেলার সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তা এমনকি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও হাইকোর্টে মামলা করবেন । বিজেপির লিগাল সেলের নেত্রীর এমন হুঁশিয়ারি শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে ।
ভোট পরবর্তী হিংসার কারণে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গার বহু বিজেপি কর্মী সমর্থক ভয়ে ঘর ছাড়া হন । সেইসব ঘরছাড়াদের ঘরে ফেরানোর জন্যে বিজেপি রাজনৈতিক ভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইনি প্রক্রিয়াও চালায় । তারা হাইকোর্টে মামলা করেন ।যার মূলে থাকেন রাজ্য বিজেপি নেত্রী তথা হাকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ।বিধানসভা ভোটের ফল প্রকাশের পর পূর্ব বর্ধমান জেলা সহ রাজ্যজুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের উপরে হামলা সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।সন্ত্রাসের ভয়ে অনেক জায়গায় বিজেপি কর্মীরা ঘরছাড়া হয় । দিন গড়ানোর সাথে সাথে অনেক বিজেপি কর্মী ও সমর্থক বাড়ি ফিরলেও অনেক বিজেপি কর্মী এখনো ঘরছাড়া রয়ে থাকেন ।
বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়ে থাকেন জেলার অনেক ব্লকের বিজেপি কর্মী । তাদের বাড়ি পৌঁছে দিতে বিজেপি নেত্রী ও তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে আসেন।তিনি বিজেপি কর্মী ও তাদের পরিবারবর্গের সঙ্গে দেখা করেন। পরে জেলার খণ্ডঘোষের ঘরছাড়াদের বাড়ি ফেরাতে প্রিয়াঙ্কা টিবরেওয়াল নিজে উদ্যোগী হন ।বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন বলেন , ভোটে একটা দল জিতেছে বলে অন্য দলের কর্মীরা আক্রান্ত হবেন , বাড়ি ছাড়া হবেন এটা কেমন গণতন্ত্র? বিজেপি কর্মীদের বাড়ির বাইরে রাত কাটাতে হবে এটা আমরা মানছি না, মানবো না ।তিনি বলেন এই ঘটনা বিষয়ে হাইকোর্টে মামলা করা হয় ।আদালতের রায়ের মধ্যেই আইনিভাবে ঘরছাড়াদের ঘরে ফেরবার কথা উল্লেখ রয়েছে।খণ্ডঘোষে ঘরছাড়াদের এদিন ঘরে ফেরানো হল । এরপর ফের যদি তাদের উপরে আক্রমন হয় তাহলে আবার তিনি আদালতের দ্বারস্থ হবেন । প্রয়োজনে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রশাসনের ওসি ,আইসি এমনকি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও মামলা কর হবে বলে এদিন প্রিয়াঙ্কা টিবরেওয়াল হুঁশিয়ারী দেন।
জেলা বিজেপির সহ সভাপতি প্রবাল রায় জানান, এদিন খণ্ডঘোষের ঘরছাড়াদের ঘরে ফেরানো দিয়ে প্রক্রিয়া শুরু হল।একই প্রক্রিয়া মেনে রায়না, মেমারি ও বর্ধমান দক্ষিণ,ভাতার, আউশগ্রাম,গলসী ও বর্ধমান উত্তরের ঘর ছাড়াদের ঘরে ফেরানো হবে। তৃণমূলের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন , “মিথ্যা অভিযোগ তোলার ব্যাপারে বিজেপি নেতাদের জুড়ি নেই ।জেলার কোথাও তৃণমূলের কেউ বিজেপি কর্মীদের ঘরছাড়া করে নি ।কারণ তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না । ওটা যে বিজেপির কালচার তা ভোটে বিজেপি নেতাদের প্রচার থেকেই রাজ্যের মানুষের কাছে পরিস্কার হয়ে গিয়েছে । ভয়ে বিজেপি কর্মীরা নিজেরা বাড়ি ছাড়লো।অথচ তৃণমূলের নানে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । এর জবাব আগামী দিনেও রাজ্যবাসী বিজেপিকে দেবে।’।

Previous Post

মালদায় ধৃত চীনা নাগরিকের পুলিশ হেফাজত

Next Post

পূর্ব বর্ধমানে বহুতল বাড়িতে বজ্রনিরোধক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করছে প্রশাসন

Next Post
পূর্ব বর্ধমানে বহুতল বাড়িতে বজ্রনিরোধক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করছে প্রশাসন

পূর্ব বর্ধমানে বহুতল বাড়িতে বজ্রনিরোধক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করছে প্রশাসন

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.