• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটকে   আকাশসীমা থেকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার

Eidin by Eidin
February 20, 2026
in আন্তর্জাতিক
ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটকে   আকাশসীমা থেকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২০ ফেব্রুয়ারী : আকাশ সীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে বলে দবি বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া সত্ত্বেও সংস্থাটি বকেয়া অর্থ পরিশোধ না করার অভিযোগে বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। যার ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরিয়ে উড়োজাহাজ চালাতে হচ্ছে সংস্থাটিকে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটিসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোর ফ্লাইটে এই প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, আকাশপথ ব্যবহার–সংক্রান্ত ফিসহ অন্যান্য পরিচালনাগত বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।এই বিষয়গুলোকে ‘নিয়মিত সমস্যা’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট পরিচালনায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি এবং নিয়ম মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

তবে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, বকেয়া অর্থ পরিশোধ না করার কারণেই বাংলাদেশ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও বকেয়া অর্থের পরিমাণ ঠিক কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪ ডটকম’–এর বৃহস্পতিবারের তথ্য বলছে, কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গৌহাটি ও ইম্ফলের মধ্যে চলাচলকারী স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে যাচ্ছে।

এদিকে আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। বৃহস্পতিবার দুপুরের লেনদেনে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) স্পাইসজেটের শেয়ারের দরপতন হয়ে প্রতিটি শেয়ারের দাম ৬.৮ টাকাতে নেমে আসে। গত সপ্তাহে স্পাইসজেট জানিয়েছিল, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে তাদের ২৬৯ কোটি ২৭ লাখ টাকা লোকসান হয়েছে। মূলত আনুষঙ্গিক খরচ বৃদ্ধি ও এককালীন কিছু ব্যয়ের কারণেই বড় এই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইনটি।।

Previous Post

ইংরেজবাজারে নিজের বাড়িতেই বিধবা মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ! ইঁট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে সন্দেহ পরিবারের 

Next Post

এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 

Next Post
এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 

এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 

No Result
View All Result

Recent Posts

  • কংগ্রেস এআই সামিটের সমালোচনা করলেও প্রশংসা করেছেন সাংসদ শশী থারুর ; বললেন : “বড় কর্মসূচি, ছোটখাটো  ত্রুটি থাকা স্বাভাবিক” 
  • এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 
  • ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটকে   আকাশসীমা থেকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার
  • ইংরেজবাজারে নিজের বাড়িতেই বিধবা মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ! ইঁট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে সন্দেহ পরিবারের 
  • ক্ষরকর্ম : অর্শ নির্মুল করতে সুশ্রুত সংহিতায় বর্ণিত অব্যর্থ চিকিৎসা পদ্ধতি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.