• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লাঠি দিয়ে পিটিয়ে ও হাতে ঝাঁটার কাঠি ফুঁটিয়ে বৃদ্ধ বাবাকে জখম করার অভিযোগে গ্রেপ্তার ছেলে

Eidin by Eidin
October 26, 2021
in রাজ্যের খবর
লাঠি দিয়ে পিটিয়ে ও হাতে ঝাঁটার কাঠি ফুঁটিয়ে বৃদ্ধ বাবাকে জখম করার অভিযোগে গ্রেপ্তার ছেলে
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ অক্টোবর : বৃদ্ধ বাবাকে মারধর ও হাতে ঝাঁটার কাঠি ফুঁটিয়ে জখম করার অভিযোগে গ্রেপ্তার হল গুনধর ছেলে । ধৃতের নাম সুরজিৎ সরকার।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার চোৎখণ্ড গ্রামে। মেমারি থানার পুলিশ মঙ্গলবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।বৃদ্ধ বাবাকে মারধোরে ব্যবহৃত লাঠি ও ঝাঁটাটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । বিচারক ধৃতকে বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৩ নভেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে,বসত বাড়ি ও জমি-জমা নিয়ে বৃদ্ধ বাসুদেব সরকারের সঙ্গে তাঁর ছেলে সুরজিৎ-এর বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। মাঝেমধ্যেই সুরজিৎ তাঁর বাবাকে মারধর করতো বলে অভিযোগ। গত সোমবার সকালে বাড়ির একটি জায়গা ত্রিপল দিয়ে ঘেরা নিয়ে সুরজিৎতের সঙ্গে তাঁর বাবার বচসা বাধে। অভিযোগ ওই সময়ে সুরজিৎ অশ্লীল ভাষায় তাঁর বাবাকে গালিগালাজ করে।বৃদ্ধ বাবা তার প্রদিবাদ করলে সুরজিৎ লাঠি দিয়ে তাঁর বাবাকে ব্যাপক মারধোর করে । এমনকি ছেলে সুরজিৎ তাঁর বৃদ্ধ বাবায় হাতের একাধিক জায়গায় ঝাঁটার কাঠি ফুটিয়ে দেয়। মেমারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বৃদ্ধ তাঁর ছেলের অত্যাচারের কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। বাবার অভিযোগে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে ।।

Previous Post

বাস যাত্রীদের মারধোর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পালসিট টোলপ্লাজার ২ কর্মী

Next Post

মন্তেশ্বর হাসপাতালে করোনার টিকা নিতে এসে টোকেন না পেয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন, উত্তেজনা

Next Post
মন্তেশ্বর হাসপাতালে করোনার টিকা নিতে এসে টোকেন না পেয়ে  স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন, উত্তেজনা

মন্তেশ্বর হাসপাতালে করোনার টিকা নিতে এসে টোকেন না পেয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন, উত্তেজনা

No Result
View All Result

Recent Posts

  • খারগ দ্বীপে বোমা হামলা চালিয়ে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস করে দিল আমেরিকা
  • শনি আরতি : শনির অশুভ প্রভাব কাটাতে শনিবার সকাল-সন্ধ্যায় পাঠ করুন
  • “ইরানকে সমর্থন জানাতে চাইলে সেখানে চলে যান,এদেশে অশান্তি পাকাবেন না” : মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শান্তি বিঘ্নিতকারীদের সতর্ক করে দিলেন সম্ভল সার্কেল অফিসার কুলদীপ কুমার ; “আপনারা নেপালে যান” : বললেন মিম নেতা 
  • পাকিস্তানের অন্তত ১৪ টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে তালিবান, শীর্ষ গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাসহ প্রচুর হতাহতের আশঙ্কা 
  • সাপের কামড়ে অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.