• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাস্তার কাজের টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে

Eidin by Eidin
February 23, 2022
in রাজ্যের খবর
রাস্তার কাজের টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে
ভিড় হঠিয়ে দিচ্ছে পুলিশবাহিনী । ভাতার । বুধবার ।
11
SHARES
154
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ ফেব্রুয়ারী : এলাকার কয়েকটি গ্রামে নতুন রাস্তা নির্মানের জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার ডাকা হয়েছিল । বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার দিন । আর তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । উত্তেজনার জেরে টেন্ডার প্রক্রিয়া স্থগিত রেখে দেওয়া হয় ।
জানা গেছে, বিভিন্ন গ্রাম মিলে মোট ১১ টি নতুন রাস্তা নির্মানের জন্য অনুমোদন পায় সাহেবগঞ্জ-২ পঞ্চায়েত । ওই রাস্তাগুলি নির্মানের জন্য মোট প্রায় ১২ লক্ষ টাকার টেণ্ডার ডেকেছিল পঞ্চায়েত । এদিন ছিল দরপত্র জমা দেওয়ার দিন । এদিকে ওই কাজ কারা পাবে তা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চলছিল চাপানউতোর । মঙ্গলবার থেকে দু’গোষ্ঠীর মধ্যে এনিয়ে অশান্তি চলছিল ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন পঞ্চায়েত খুলতেই বেশ কিছু লোকজন পঞ্চায়েতের সামনে এসে জড়ো হয় । তাদের মধ্যে অনেক মহিলাও ছিল । তারা শৌচালয় ও আবাস যোজনার বাড়ির দাবিতে গন্ডগোল জুড়ে দেয় । এদিকে তারই মাঝে দরপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় দড়ি টানাটানি । সব মিলিয়ে চরম অশান্তি বেধে যায় পঞ্চায়েত কার্য্যালয়ের সামনে । বেগতিক বুঝে ভাতার থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান । শেষে পুলিশ বাহিনী গিয়ে ভিড় হঠিয়ে দেয় । কিন্তু তারই মধ্যে কয়েকজন জবরদস্তি অফিসে ঢুকে টেণ্ডারের কাগজপত্র বক্সে জমা দিয়ে সিল করে চলে যায় ।
যদিও সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের প্রধান বিনয়কৃষ্ণ ঘোষ জানিয়েছেন,ওই দরপত্রগুলি যাতে বাতিল করা তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হবে । সেই সঙ্গে তিনি বলেন, ‘অশান্তির কারনে বিধায়কের পরামর্শে দরপত্র জমা নেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে । ফের দরপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হবে ।’।

Previous Post

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত ১ শিশু, গুরুতর জখম ৩, গ্রেফতার এক

Next Post

রাজ্যের চার পুরনিগমের মতই ১০৮ পুরসভাতেও বিরোধীদের শূন্য হাতে ফিরতে হবে বলে অনুমান

Next Post
রাজ্যের চার পুরনিগমের মতই ১০৮ পুরসভাতেও বিরোধীদের শূন্য হাতে ফিরতে হবে বলে অনুমান

রাজ্যের চার পুরনিগমের মতই ১০৮ পুরসভাতেও বিরোধীদের শূন্য হাতে ফিরতে হবে বলে অনুমান

No Result
View All Result

Recent Posts

  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.