• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 

Eidin by Eidin
March 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৬ মার্চ :  হিন্দু অধ্যুষিত এলাকায় উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া বাজার এলাকায় । জোড়াফুল প্রতীক আঁকা ওই দেওয়াল লিখনে বিজেপিকে ভোট দিতে নিষেধ করে হিন্দুদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর শব্দ প্রয়োগ করা হয় । যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । বুধবার রাতে হাজার খানেক মানুষ জড়ো হয়ে ওই উসকানিমূলক দেওয়াল লিখন অবিলম্বে মুছে ফেলা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় । যদিও রাতেই স্থানীয় বিডিও-এর নির্দেশে ওই বিতর্কিত দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বুধবার দুপুরে কয়েকজন মিলে নির্বাচনী প্রচারের জন্য পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া বাজারে দেওয়াল লিখনে বের হয়েছিল । সন্ধ্যা নাগাদ স্থানীয়দের নজরে পড়ে পারুলিয়া কুলো কামিনী হাই স্কুলের কাছে একটি বড়সড় দেওয়াল জুড়ে একটি বিতর্কিত বয়ান লেখা হয়েছে । তৃণমূলের জোড়াফুল প্রতীক আঁকা ওই দেওয়াল লিখনে লেখা হয়েছে, ‘হিন্দু হিন্দু চেঁচায়, তিন বাটি করে #-মাংস খায়/ মুখোশধারী হিন্দু দরদী বিজেপিকে পরাস্ত করতে এই চিহ্নে ভোট দিন” । পাশে আঁকা তৃণমূলের প্রতীক জোড়াফুল । তবে এটুকু বয়ানেও একাধিক বানান ভুল ছিল । স্থানীয়রা জানান, পারুলিয়া বাজার এলাকার অন্তত তিন জায়গায় এমন উসকানিমূলক দেওয়াল লিখন লেখা হয়েছে । 

এদিকে ওই বিতর্কিত দেওয়াল লিখনের খবর চাওড় হতেই রাতে পারুলিয়া কুলো কামিনী হাই স্কুলের কাছে প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । তারা দেওয়াল লিখন অবিলম্বে মুছে দেওয়ার পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়৷ পাশাপাশি “হিন্দু হিন্দু ভাই ভাই” শ্লোগান তোলে জনতা । একজন বিক্ষোভকারী বলেন,’হিন্দুরা নাকি #-মাংস খায় বলে তৃণমূল দেওয়াল লিখন লিখেছে । এতে তারা হিন্দু ধর্মকে আক্রমণ করেছে ।’ তিনি বলেন,’এই পঞ্চায়েত এলাকাটা হিন্দু অধ্যুষিত । এমন জায়গায় এহেন ভাষায় আক্রমণ একটা নজিরবিহীন ঘটনা । আমাদের প্রশ্ন যে তৃণমূলের প্রার্থীও একজন হিন্দু, তাহলে উনিও #-মাংস খান তো?’ তিনি জানান,দুপুরের দিকে যখন এলাকা ফাঁকা ছিল তখন পারুলিয়া বাজার এলাকার অন্তত তিন জায়গায় এমন উসকানিমূলক দেওয়াল লিখন লেখা হয়েছে । 

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে পূর্বস্থলী থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরে বিডিও- এর নির্দেশ সাদা রঙ দিয়ে ওই বিতর্কিত দেওয়াল লিখন মুছে দেওয়া হয়৷ যদিও এনিয়ে থানায় আজ বেলা অব্দি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে । এই বিষয়ে শাসকদলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।। 

Previous Post

এক “দৈব বানর” ও বাবরি মসজিদের তালা খুলে পূজোর অনুমতি দেওয়া জেলা জজের ঐতিহাসিক আদেশ , যেকারণে তাকে পড়তে হয়েছিল কংগ্রেস- সমাজবাদী পার্টি আর পাকিস্তানের রোষানলে 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 
  • এক “দৈব বানর” ও বাবরি মসজিদের তালা খুলে পূজোর অনুমতি দেওয়া জেলা জজের ঐতিহাসিক আদেশ , যেকারণে তাকে পড়তে হয়েছিল কংগ্রেস- সমাজবাদী পার্টি আর পাকিস্তানের রোষানলে 
  • শ্রী শ্রীশৈল মল্লিকার্জুন সুপ্রভাতম্ : মন শান্ত করতে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং দিনের শুভ সুচনার জন্য
  • মধ্যরাতে ভবানীপুরের আলিপুরে ছুটলেন শুভেন্দু অধিকারী, পুলিশের ভূমিকায় উগরে দিলেন ক্ষোভ 
  • ইসলামী শাসনব্যবস্থার প্রতীক পোড়ানোর অপরাধে ১৮ বছরের প্রতিবাদী মেয়ে মেলিকা আজিজিকে ফাঁসিতে ঝোলালো ইরান ; হত্যার আগে কারাগারে নির্যাতন  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.