• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছেলের ইচ্ছায় ফের বিয়ে করলেন তেলেগু অভিনেতা প্রকাশ রাজ, ট্যুইটারে পোস্ট করলেন বিয়ের ছবি

Eidin by Eidin
August 25, 2021
in বিনোদন
ছেলের ইচ্ছায় ফের বিয়ে করলেন তেলেগু অভিনেতা প্রকাশ রাজ, ট্যুইটারে পোস্ট করলেন বিয়ের ছবি
7
SHARES
97
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,২৫ আগস্ট : ছেলের ইচ্ছায় স্ত্রী পনি ভার্মাকে ফের বিয়ে করলেন ৫৬ বছরের তেলেগু অভিনেতা প্রকাশ রাজ । মঙ্গলবার ২৪ আগস্ট ছিল প্রকাশ-পনির ১১ তম বিবাহবার্ষিকী । এই উপলক্ষে দু’জনে ফের সাতপাকে বাঁধা পড়লেন । ওইদিন সন্ধ্যা ৮ টা নাগাদ বিয়ের একাধিক ছবি পোস্ট করে প্রকাশ রাজ ট্যুইট করেন, ‘আজ রাতে ফের আমরা বিয়ে করে নিলাম । কারন আমাদের ছেলে বেদান্ত(Vedhant) আমাদের বিয়ে দেখতে চেয়েছিল । পারিবারিক মুহূর্ত # আনন্দ ।’ এর ঠিক আধ ঘন্টা পরেই তিনি স্ত্রী ও তাঁর ছবিসহ ট্যুইটারে লেখেন, ‘এটা ঠিকই হল …… ধন্যবাদ আমার প্রিয়তমা স্ত্রীকে…. একটি চমৎকার বন্ধু হওয়ার জন্য…. আমার জীবনে একজন প্রেমিকা ও একজন মহান সহযাত্রী হওয়ার জন্য ধন্যবাদ । শুভ বিবাহ বার্ষিকী ।’ এদিকে প্রকাশ রাজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে । অভিনেতার এই সিদ্ধান্তের তারিফ করছেন তাঁর অনুগামীরা ।
প্রকাশ রাজ প্রথমবার বিয়ে করেন ১৯৯৪ সালে । স্ত্রী ললিতা কুমারি ছিলেন অভিনেত্রী । তাঁদের দুটি মেয়ে মেঘনা ও পূজা । ছেলে সিধু ২০০৪ সালে মারা যায় । ২০০৯ সালে উভয়ের সম্মতিতে প্রকাশ-ললিতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় । এরপর ২০১০ সালের ২৪ আগস্ট ভারতীয় চলচিত্রের ড্যান্স কোরিওগ্রাফার রেশমি ভার্মাকে বিয়ে করেন প্রকাশ । রেশমির পেশাগত নাম পনি ভার্মা । তাঁদের ছেলে বেদান্তের জন্ম হয় ২০১৬ সালে ।
প্রকাশ রাজ একাধারে ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক । অন্যদিকে আবার সক্রিয় রাজনীতিবিদও । চলচিত্র জগতে ২৯ বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন প্রকাশ রাজ । বলিউডের প্রচুর ছবিতেও তাঁকে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে । সাফল্যও কুড়িয়েছেন । পেয়েছেন একাধিক পুরষ্কার ৷ তার মধ্যে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়বার নন্দী পুরস্কার,আটবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার,পাঁচবার দক্ষিণের ফিল্মফেয়ার পুরস্কার,চারটি SIIMA পুরস্কারসহ একাধিক পুরষ্কার রয়েছে তাঁর ঝুলিতে ।।

Previous Post

পাকিস্থানি প্রতারকের কাছে ৭০০ কোটি টাকার প্রতারনার শিকার হয়েছিলেন বিল গেটস

Next Post

অণ্ডালের কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য এলাকায়

Next Post
অণ্ডালের কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য এলাকায়

অণ্ডালের কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য এলাকায়

No Result
View All Result

Recent Posts

  • লোকসভার আসন ৫৪৩টি থেকে বেড়ে ৮১৬ হতে চলেছে, তার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত থাকবে ২৭৩টি আসন ; ২০২৯ সালে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 
  • বলিউডের স্পাই অ্যাকশন থ্রিলার ছবি “ধুরন্ধর-২” মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে ; জানুন কি কারনে 
  • “হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী তফসিলি জাতি মর্যাদা পাওয়ার অধিকারী নয়” : সুপ্রিম কোর্ট 
  • প্রথম ম্যাচের আগেই আরসিবি-র জন্য ধাক্কা; যৌন হয়রানির দুই মামলার কারনে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান পেসার যশ দয়াল 
  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.