• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘তালিবানরা মনে করে নিজের শরীরের উপর আমার কোনও অধিকার নেই, ওরাই আমার শরীরের মালিক’ : আফগান পর্ণস্টার ইয়াসমিনা আলী

Eidin by Eidin
March 5, 2022
in বিনোদন
‘তালিবানরা মনে করে নিজের শরীরের উপর আমার কোনও অধিকার নেই, ওরাই আমার শরীরের মালিক’ : আফগান পর্ণস্টার ইয়াসমিনা আলী
16
SHARES
228
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,০৫ মার্চ : ‘তালিবানরা আমাকে ঘৃণা করে কারণ তারা চায় না আফগানিস্তান একটি পর্ন হাব হিসেবে পরিচিত হোক । আমি শরীর দেখানোয় ওরা আমার উপর ক্ষিপ্ত । এমনকি তালিবানরা আমায় প্রাণে মেরে ফেলারও হুমকি দেখায় । তালিবানরা মনে করে নিজের শরীরের উপর আমার কোনও অধিকার নেই । ওরাই আমার শরীরে মালিক । সেই কারনে আমি আমার শরীরের সাথে যা করি এবং তা দেখানোর আমার কোন অধিকার নেই । আমার কাজের কারনে নাকি আমি সত্যিকারের আফগান হতে পারব না বলে তালিবানদের মত ।’ তালিবানদের নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আফগানিস্তানের পর্ণস্টার অভিনেত্রী ইয়াসমিনা আলি ।
সম্প্রতি ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়াসমিনা আলি তালিবানদের প্রসঙ্গে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন । ১৯৯০ এর দশকে আফগানিস্তানে তালিবানদের প্রথম শাসনকালে কি অবর্ণনীয় যন্ত্রনায় দিন কেটেছিল ও শেষে সপরিবারে দেশত্যাগ করতে বাধ্য হতে হয়েছিল,তার সবিস্তারে বর্ণনা দিয়েছেন ইয়াসমিনা ।
ইয়াসমিনা বলেন, ‘আমি তখন খুব ছোট । ৯ বছরের কাছাকাছি বয়স হবে । সেই সময় আফগানিস্তানের দখল নেয় তালিবানরা । তার আগে আমি স্কুলে যেতাম । কিন্তু তালিবানরা আসার পর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ।’
বছর আঠাশের বিখ্যাত এই পর্ণস্টারের কথায়, ‘
আসলে তালিবানরস নারীদের শিক্ষিত করতে চায় না । শিক্ষিত মহিলাদের ওরা খুব ভয় পায় । তালিবানের রাজত্বে সমস্ত নিয়ম শুধুমাত্র পুরুষদের সুবিধা এবং ভোগের জন্য । ঋতুস্রাবের সময় মেয়েদের অপবিত্র ও নোংরা বলে মনে করে তালিবানরা । অথচ নারী না থাকলে কোনো মানুষই থাকত না । কিন্তু সেই নারীদের নিয়েই যত সমস্যা তালিবানদের । যত বিধিনিষেধ নারীদের জন্য । তালিবানি আদর্শ হল নারীদের নিয়ন্ত্রণ করা । আমরা ভাগ্যবান ছিলাম যে দেশ ত্যাগ করে ব্রিটেনে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলাম ।’


প্রসঙ্গত,লন্ডনেই পড়াশোনা ইয়াসমিনা আলীর । তারপর ২০১৬ সালে বাবা-মা ও ধর্ম ত্যাগ করে পর্ণ ছবিতে প্রথম পা রাখেন । অল্প দিনের মধ্যেই নাম করে ফেলেন । বর্তমানে পর্ণ ইন্ডাস্ট্রিতে খ্যাতির শীর্ষে রয়েছেন ইয়াসমিনা । এখন তিনি প্রাক্তন পর্ণতারকা মিয়া খলিফার মতো হিজাব পরা একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে পরিচিত । এই প্রসঙ্গে ইয়াসমিনা জানিয়েছেন, তিনি চলচ্চিত্রে উদ্দেশ্যমূলকভাবে হিজাব পরেন । কারন তিনি মুসলিম নারী ও হিজাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অবসান ঘটাতে চান।
তবে পর্ণ মুভিতে অভিনয় করতে অনেক বিদ্বেষের সম্মুখীন হতে হয়েছে ও এখনও হতে হচ্ছে ইয়াসমিনা আলীকে । তিনি জানিয়েছেন,আফগান পুরুষদের কাছ থেকে তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে । এখনও শুনতে হয় । তিনি বলেন, ‘আমি ব্রিটেনে থাকলেও আফগান পর্ন সার্চ করলেই আমার নাম উঠে আসে ।তালিবানরা আমার ভিডিও দেখে । মাঝে মাঝে আমায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করে । মৌখিকভাবে গালিগালাজ করা হয় । যদিও এসব আমি সহ্য করে নিই । কিন্তু সম্প্রতি আফগানিস্তান দখলের পর তালেবানদের কাছ থেকে আমি মৃত্যুর হুমকি পাচ্ছি । তবে তালিবানদের এই বর্বরতাকে আমি ভয় পাইনা ।’।

আফগান পর্ণস্টার ইয়াসমিনা আলী । ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।

Previous Post

কলকাতা বইমেলা : প্রকাশিত হলো ‘একক পঞ্চবান কাব্যগ্রন্থ’

Next Post

দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা “কবচ”-এর সফল পরীক্ষা করল ভারতীয় রেল

Next Post
দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা “কবচ”-এর সফল পরীক্ষা করল ভারতীয় রেল

দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা "কবচ"-এর সফল পরীক্ষা করল ভারতীয় রেল

No Result
View All Result

Recent Posts

  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.