• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সুইডিশ মহিলাকে গণধর্ষণকারীদের ২ ইরাকির নির্বাসনের আবেদন প্রত্যাখান করল সুইডেনের আদালত

Eidin by Eidin
December 8, 2023
in আন্তর্জাতিক
সুইডিশ মহিলাকে গণধর্ষণকারীদের ২ ইরাকির নির্বাসনের আবেদন প্রত্যাখান করল সুইডেনের আদালত
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,স্টকহোম,০৮ ডিসেম্বর : একটি ক্রুজ জাহাজে এক সুইডিশ মহিলাকে গণধর্ষণকারী দুই ইরাকি অভিবাসীকে নির্বাসনের আবেদন প্রত্যাখান করল সুইডেনের আদালত । ধর্ষক দুই ইরাকি অভিবাসী সুইডেনে থাকবে কারণ এই দু’জনকে সুইডিশ সমাজে “একত্রিত” বলে মনে করেছে আদালত । দুই ধর্ষকের নাম মাজিন আল-শারশ(৩৬) এবং আকর বাজোরানি(৩২) । চলতি বছরের ১০ সেপ্টেম্বর স্টকহোম এবং মেরিহ্যামনের মধ্যে ২৪ ঘন্টার ক্রুজ জাহাজ চলাকালীন একজন সুইডিশ মহিলাকে গুরুতর ধর্ষণের জন্য যথাক্রমে ৬ বছর এবং ৫ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল ।
আদালত দেখেছে যে এই দুই ইরাকি সাজা শুনানির সময় “বিশেষ বেপরোয়া এবং বর্বরতার সাথে আচরণ করেছিল”। পাবলিক প্রসিকিউটর তাদের সাজা ভোগ করার পর বিদেশী গণধর্ষকদের নির্বাসনের আদেশের জন্য চাপ দিয়েছিলেন, তবে আদালত এই অনুরোধ প্রত্যাখ্যান করে।
আদালতের রায়ে বলা হয়েছে যে আল-শারশ ২০১৮ সালে ইরাক থেকে সুইডেনে এসেছিল,সে ২০২১ সালে সুইডিশ নাগরিকত্ব পায় । তাই তাকে নির্বাসন করা উপযুক্ত হবে না। তার নাগরিকত্ব থাকা সত্ত্বেও, আল-শারশের বিচারের সময় তাকে সহায়তা করার জন্য একজন আরবি অনুবাদকের প্রয়োজন হয়ে ছিল।
অন্যদিকে বাজোরানি ২০০৮ সালে কিশোর বয়সে ইরাক থেকে সুইডেনে এসেছিল কিন্তু সে এখনো সুইডিশ নাগরিক নয় । তবুও তাকে সুইডিশ সমাজে “একত্রিত” বলে মনে করা হয়েছিল কারণ তার দুটি সন্তান রয়েছে যারা সুইডিশ নাগরিক এবং তার তৃতীয় সন্তানের জন্ম হতে চলেছে । আকর বাজোরানি সুইডিশ ভাষায়ও দক্ষ । বাজোরানি সুইডিশ ভাষা শেখে এবং প্রধানত ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করে সংসার চালাত ।
রায়ের পর সামনিট নিউজ আউটলেটের সাথে কথা বলার সময়, পাবলিক প্রসিকিউটর এমা স্বেদবার্গ ক্ষোভ প্রকাশ করেছেন এই কারনে যে অপরাধের তীব্রতার তুলনায় আদালত খুব কম সাজা দিয়েছে দুই ধর্ষককে । তিনি বলেন,’আমি মনে করি এটা সন্তোষজনক যে দু’জন পুরুষই গুরুতর ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। অথচ জেলা আদালত আমার অনুরোধের চেয়ে কম কারাদণ্ডে দন্ডিত করেছে তাদের । জেলা আদালত এই সিদ্ধান্তে পৌঁছেনি যে আমি যাদের নির্বাসিত করার অনুরোধ করেছি তাকে নির্বাসিত করা উচিত ।’।

Previous Post

কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত আট ভারতীয়কে দেওয়া হল কনস্যুলার অ্যাক্সেস

Next Post

ভাতারে কিশোর ছেলের হাতে খুন বাবা, তুচ্ছ ঘটনা নিয়ে বাবা-ছেলের ঝামেলা থেকে ঘটনার সূত্রপাত

Next Post
ভাতারে কিশোর ছেলের হাতে খুন বাবা, তুচ্ছ ঘটনা নিয়ে বাবা-ছেলের ঝামেলা থেকে ঘটনার সূত্রপাত

ভাতারে কিশোর ছেলের হাতে খুন বাবা, তুচ্ছ ঘটনা নিয়ে বাবা-ছেলের ঝামেলা থেকে ঘটনার সূত্রপাত

No Result
View All Result

Recent Posts

  • এসআইআর নিয়ে রাজ্য সরকারের “মতলব” বুঝতে পেরে তার আইনজীবী কপিল সিব্বালকে  সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট 
  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.