• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ২ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ

Eidin by Eidin
April 10, 2024
in খেলার খবর
উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ২ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১০ এপ্রিল : মঙ্গলবার মোহালির মল্লপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস (PBKS) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) । টস হেরে প্রথমে ব্যাট করতে আসা সানরাইজার্স ১৮৩ রানের টার্গেট দেয়।  উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২ রানে পরাজয় স্বীকার করতে হয় পাঞ্জাবকে ।

প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে।হায়দ্রাবাদের হয়ে তরুণ ব্যাটসম্যান নীতিশ রেড্ডি ৩৭ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন।ট্র্যাভিস হেড ১৫ বলে ২১ রান করলেন । অভিষেক ১১ বলে ১৬, তিন নম্বরে নামা এডেন মার্করাম ০, রাহুল ত্রিপাঠী ১১, হেনরিক ক্লাসেনের ৯ রান করেন । ব্যাট হাতে সফল নন অধিনায়ক প্যাট কামিন্সও (৩)।৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন  শাহবাজ আহমেদ। পঞ্জাবের বোলারদের মধ্যে সফলতম আরশদীপ সিং। তিনি ২৯ রানে  ৪ উইকেট নেন । ৩০ রান দিয়ে ২ উইকেট  নিয়েছেন হর্ষল পটেল এবং স্যাম কারেনের ৪১ রানে ২ উইকেট নিয়েছেন। 

ম্যাচে সানরাইজার্স দলের শুরুটা ছিল খুবই খারাপ।  মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারায় দল।  এরপর ৩২ বলে ৫০ করে দলের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি।  ৩৭ বলে ৬৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি।  আবদুল সামাদ ১২ বলে ২৫ রান করেন।অধিনায়ক শিখর ধাওয়ান ১৬ বল খেলে করেন মাত্র ১৪ রান। শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টো। শশাঙ্ক সিং ৪৬ রান । শেষ পর্যন্ত ২০ ওভার ১৮০ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। হায়দরাবাদের ভুবনেশ্বর ৩২ রানে ২ উইকেট, অধিনায়ক ২২ রানে ১ উইকেট, নটরাজন ৩৩ রানে ১ উইকেট,  নীতীশও ৩৩ রানে  ১ উইকেট পেলেন এবং  উনাদকাট ৫৬ রানে ১ উইকেট নেন ।  

চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঞ্জাব ও হায়দ্রাবাদের দল ৫-৫ টি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স।  যেখানে পাঞ্জাব জিতেছে মাত্র ২টিতে।  দুই দলই তাদের আগের ম্যাচে জয়লাভ করলেও এই ম্যাচে হেরেছে পাঞ্জাব।  জয়ের ধারা বজায় রাখতে পেরেছে একমাত্র হায়দরাবাদ।  আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে সানরাইজার্স।।

Previous Post

স্পেনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হামলার হুমকি দিয়ে ৪ স্টেডিয়ামের নামসহ ছবি প্রকাশ করেছে ইসলামি স্টেট

Next Post

ভেঙে দিলে মন !

Next Post
ভেঙে দিলে মন !

ভেঙে দিলে মন !

No Result
View All Result

Recent Posts

  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.