এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১১ নভেম্বর : ইসলামাবাদে জি-১১ আদালতের কাছে আত্মঘাতী বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ২১ জন । সূত্র মতে, বিস্ফোরণস্থলে আত্মঘাতী বোমা হামলাকারীর ছিন্ন মাথাও পাওয়া গেছে। জানা গেছে,আদালত ভবনের কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে যার শব্দ দূর-দূরান্তে শোনা যায়।বিস্ফোরণে পার্কিং এলাকায় আগুন লেগে যায় এবং কাছের যানবাহনগুলিতেও আগুন ধরে যায়।
সূত্র মতে, বিস্ফোরণে আইনজীবীসহ ১২ জন আহত হয়েছেন।পুলিশ কর্মকর্তারা বলছেন যে বিস্ফোরণের ধরণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। বিস্ফোরণের পর পুলিশ এবং উদ্ধারকর্মীরা আদালত ভবনে পৌঁছেছে । তবে এখনো কোনো বিদ্রোহী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি ।।

