এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ এপ্রিল : কলকাতায় গাঁজা পাচারের অভিযোগে এক মহিলাসহ ২ জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজে বলা হয়েছে,”নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে, কলকাতা পুলিশের এসটিএফ চিৎপুর থানার অন্তর্গত মেট্রো হকার্স মার্কেট থেকে এক মহিলাসহ ২ জনকে গ্রেপ্তার করে এবং পোশাকের নিচে লুকানো ৩.৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে । আরও জিজ্ঞাসাবাদের পর, বাবুঘাটের একটি বাস কাউন্টার থেকে অতিরিক্ত ১৪.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোট বাজেয়াপ্ত করা গাঁজার পরিমাণ ১৮.৩ কেজি, যার আনুমানিক মূল্য ৭.৩ লক্ষ টাকা। এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশ সূত্রে খবর,ধৃতরা হলেন, সন্তু গায়েন (৩৫) এবং সুমি ওঝা (৩৭)। সন্তু গায়েন উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদমের বাসিন্দা এবং সুমি ওঝা আমডাঙার শান্তিনগরের বাসিন্দা । ধৃতদের মধ্যে সুমি ওঝার কাছ থেকে প্রায় ৩.৭ কেজি গাঁজা উদ্ধার হয়। তিন ওই মাদক ভর্তি কয়েকটি প্যাকেট পেটের নীচের অংশ এবং উরুর কাছে বেঁধে রেখেছিলেন । তাকে জেরায় এসটিএফ জানতে পারে সে তিনি ওই গাঁজাসন্তু গায়েনকে হস্তান্তর করতে এসেছিলেন । বাকি গাঁজা বাবুঘাট বাসস্ট্যান্ডে শ্রীকুঞ্জ ট্রাভেলসের কাউন্টারের একটি বস্তার মধ্য থেকে উদ্ধার হয় । এই ঘটনায় এসটিএফ থানায় ১১ এপ্রিল ২০২৬ তারিখে এনডিপিএস আইনের ২০(বি) (২) (বি) ও ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।।
