• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তান প্রিমিয়ার লিগ ম্যাচে স্টেডিয়ামে প্রবেশাধিকার নেই দর্শকদের, শুধুমাত্র করাচি ও লাহোরে হবে খেলা ; পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে আসা খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন পিসিবি প্রধান 

Eidin by Eidin
March 22, 2026
in খেলার খবর
পাকিস্তান প্রিমিয়ার লিগ ম্যাচে স্টেডিয়ামে প্রবেশাধিকার নেই দর্শকদের, শুধুমাত্র করাচি ও লাহোরে হবে খেলা ; পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে আসা খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন পিসিবি প্রধান 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২২ মার্চ : ইরান যুদ্ধ এবং আইপিএলের উন্মাদনার মাঝে অন্ধকারাচ্ছন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) এই বছর কেবল ‘নাম মাত্র’ অনুষ্ঠিত হচ্ছে । পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আজ রবিবার ঘোষণা করেছেন যে, পূর্ব পরিকল্পনার বিপরীতে সব ম্যাচ শুধুমাত্র করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে। মহসিন নাকভি আরও বলেন যে, নিরাপত্তাজনিত কারণে দর্শকদের ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া  পিসিবি প্রধান মহসিন নাকভি পিএসএলের পরিবর্তে আইপিএলে খেলা বিদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন।

মহসিন নাকভি শেষ মুহূর্তে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। কারণ টানা দ্বিতীয় বছরের মতো পিএসএল এবং আইপিএল উভয় লিগই একই সময়ে অনুষ্ঠিত হতে চলেছে।

শ্রীলঙ্কান দাসুন শানাকা লাহোর কালান্দার্স থেকে মুক্তি পেয়ে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। এর আগে ২০২৩ আইপিএল মৌসুমে তিনি গুজরাট টাইটানসের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। তিন ইনিংসে তিনি ২৬ রান করেন। ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ থাকা শানাকা আইপিএলের জন্য পিএসএল ছেড়েছেন।

বিদেশি খেলোয়াড়দের বারবার টুর্নামেন্ট পরিবর্তনের কারণে বিশ্ব ক্রিকেটে চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়া পিসিবি এখন জানিয়েছে যে, তারা এই খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী ওই খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গত বছরও এমন ঘটনা ঘটেছিল [করবিন-বোশ মামলা], এবং এবারও তাই ঘটছে। আইপিএলের সঙ্গে সময়সূচির সংঘাত কোনো সমস্যা নয়, কারণ খেলোয়াড়রা যদি সেখানে যায়, তাহলে আমাদের সেরা খেলোয়াড়রা এখানে আসছে। আমরা পিএসএল স্থগিত করতে পারি না, কারণ সারা বছর আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই ।”

করবিন বোশ গতবার পেশোয়ার জালমির হয়ে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পাওয়ায় তিনি শেষ মুহূর্তে পিএসএল ছেড়ে দেন। এই বছর গুডকেশ মোতি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ওটনিল বার্টম্যান এবং স্পেন্সার জনসনসহ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় পিএসএলের জন্য নিবন্ধিত হওয়ার পর নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।প্রসঙ্গত, আইএপিএল শুরুর দুই দিন আগে, অর্থাৎ ২৬শে মার্চ পিএসএল শুরু হবে।।

Previous Post

পাকিস্তানি জনপ্রিয় টিকটকার সানা জাভেদকে গুলি করে খুন 

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তান প্রিমিয়ার লিগ ম্যাচে স্টেডিয়ামে প্রবেশাধিকার নেই দর্শকদের, শুধুমাত্র করাচি ও লাহোরে হবে খেলা ; পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে আসা খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন পিসিবি প্রধান 
  • পাকিস্তানি জনপ্রিয় টিকটকার সানা জাভেদকে গুলি করে খুন 
  • দক্ষিণ লেবাননের কাসিমিহ সেতু বোমা হামলা চালিয়ে উড়িয়ে দিল ইসরাইল
  • লেবাননের লিতানি নদীর ওপর  সমস্ত সেতু ধ্বংস করার নির্দেশ দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু
  • “নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও” : ভাঙচুর করা শ্রীরামের মুর্তির সামনে শ্লোগান তুললেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.