এইদিন বিনোদন ডেস্ক,২৭ মার্চ : বলিউডের তিন “খান অভিনেতা”…..সলমন খান,শাহরুখ খান ও আমির খানকে নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে । বিশেষ করে ভারত বিরোধী ইসলামিক রাষ্ট্র পাকিস্তান ও তুরস্কের প্রতি এই অভিনেতাদের সহানুভূতিশীল মানসিকতার জন্য তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় । সলমন খানকে নিয়ে বলিউডের প্রখ্যাত গায়ক অভিজিতের একটি মন্তব্য বর্তমানে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে । তিনি সলমনের “পাকিস্তান প্রেম”-এর কারনে তাকে “ঘৃণার যোগ্য” বলেও মনে করেন না বলে মন্তব্য করেছেন ।
সম্প্রতি একটি পডকাস্টে অভিজিৎ বলেছেন, “পাকিস্তানের প্রতি আনুগত্য দেখানোর জন্য সলমন খান তার ছবির গান ভারতীয় বড় বড় গায়কদের দেয়নি । একজন নয়,একাধিক ভারতীয় গায়কের সঙ্গে সে একই কাজ করেছে ৷ সেই গান কাকে দিয়ে গাইয়েছে ? আমি নাম নেব না ।”
সাংবাদিক বলেন,”আমি বলছি৷ রাহত ফতে আলি খান ।” অভিজিৎ তাকে থামিয়ে ফের বলেন,’যেই হোক না কেন…ও কাওয়ালিকে দিয়ে গাওয়াক, একে দিয়ে গাওয়াক ওকে দিয়ে গাওয়াক,অথচ ভারতীয় গায়কদের সঙ্গে ওদের কোনো তুলনাই চলে না । আপনি আনুগত্য কার প্রতি দেখাচ্ছ ? সলমন খানকে আমি ঘৃণার যোগ্যও ভাবি না ।”
প্রসঙ্গত,২০১৬ সালে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি থেকে অরিজিৎ সিং-এর কণ্ঠ বাদ দিয়ে পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান-কে দিয়ে গাওয়ানো করান অভিনেতা সলমন খান । যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় । শোনা যায়, ২০১৪ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমনের বিরক্তিকর উপস্থাপনায় অরিজিত অসন্তোষ প্রকাশ করার কারনেই সলমন প্রতিশোধমূলক ভাবে এই কাজ করেন ।এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরিজিৎ সিং ফেসবুকে সলমন খানকে একটি খোলা চিঠি লিখে ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাহাত ফতেহ আলি খানের গাওয়া সংস্করণটিই ছবিতে রাখা হয় ।
পরবর্তীতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতেও অরিজিতের বদলে পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে দিয়ে গান গাওয়ান সলমন খান৷ যা নিয়ে বিতর্ক আরও বাড়ে । তবে, বহু বছর পর ‘টাইগার ৩’ ছবিতে অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়ানো হলে এই দীর্ঘ বিবাদের অবসান ঘটে ।।
Author : Eidin Desk
