• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিলিগুড়ি : মদ্যপ অবস্থায় মহিলাকে চুম্বন ও কিশোর-কিশোরীকে মারধরের অভিযোগে সাসপেন্ড মহিলা পুলিশ কর্মী

Eidin by Eidin
October 26, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
শিলিগুড়ি : মদ্যপ অবস্থায় মহিলাকে চুম্বন ও কিশোর-কিশোরীকে মারধরের অভিযোগে সাসপেন্ড মহিলা পুলিশ কর্মী
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৬ অক্টোবর : শিলিগুড়ির এক মহিলা পুলিশ আধিকারিক আজব কান্ড ঘটিয়ে দিয়েছেন । কিশোর কিশোরীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে যাওয়া এক বিবাহিত মহিলাকে সবার সামনে চুম্বন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ । এই ঘটনায় শিলিগুড়ির “পিঙ্ক মোবাইল ভ্যান”-এর এলএএসআই তানিয়া রায়কে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর । ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান । 

জানা গেছে, মহিলাদের নিরাপত্তার স্বার্থে শিলিগুড়িতে সম্প্রতি দুটি পিঙ্ক মোবাইল ভ্যান পরিষেবা চালু করা হয়েছে । একটা ইস্ট জোনে এবং অপরটি ওয়েস্ট জোনে ।  ওয়েস্ট জোনের পিঙ্ক মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন তানিয়া রায়। এর আগে তিনি প্রধাননগর থানার মহিলা কনস্টেবল ছিলেন । কয়েক মাস আগে তার পদোন্নতি হয়েছিল । 

ঘটনার বিবরণে জানা গেছে, গত বুধবার রাতে শিলিগুড়ি ৪৬ নম্বর পৌরসভার অন্তর্গত একটি স্কুল মাঠে দাঁড়িয়ে গল্প করছিল এক কিশোর ও এক কিশোরী । সেই সময় সেখানে টহল দিচ্ছিলেন পিঙ্ক মোবাইল ভ্যানের পুলিশ আধিকারিক তানিয়া রায়  । তিনি ওই নাবালক ও নাবালিকাকে মারধর করেন । বিষয়টি স্থানীয়দের নজরে আসতে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখান । সেই সময় এক বিক্ষোভকারী  এক বিবাহিত মহিলার গালে চুম্বন করেন তানিয়া রায় । তারপর তিনি টহল ভ্যান নিয়ে সেখান থেকে চলে যান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই মহিলা পুলিশ আধিকারিক সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন । এদিকে কিশোর কিশোরীকে মারধর ও মহিলাকে চুম্পনের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে যায় । তারপরেই নড়েচড়ে বসে পুলিশ বিভাগ ।। 

Previous Post

মুসলিম ছেলের প্রেমের ফাঁদে পড়ে আবারও প্রাণ হারাল এক হিন্দু মেয়ে, দ্বাদশ শ্রেণির ছাত্রীটির মাটি চাপা লাশ মিলল জঙ্গলে, গ্রেফতার প্রেমিক সেলিম

Next Post

ইরানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল

Next Post
ইরানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল

ইরানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল

No Result
View All Result

Recent Posts

  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • “কান্দাহারের দৈত্য” : বাস্তব ঘটনা নাকি বাইবেলকে মহিমান্বিত করতে মার্কিন সেনার কল্পকাহিনী ?  
  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.