• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বকেয়া ডিএ না দিয়ে যুবসাথী প্রকল্পে দেড় হাজার করে দেওয়ার পিছনে মমতার ‘ভোটের অংক’ ফাঁস করলেন শুভেন্দু 

Eidin by Eidin
March 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বকেয়া ডিএ না দিয়ে যুবসাথী প্রকল্পে দেড় হাজার করে দেওয়ার পিছনে মমতার ‘ভোটের অংক’ ফাঁস করলেন শুভেন্দু 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৭ মার্চ :  সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সরকারী  কর্মচারীদের বকেয়া ডিএ মেটাননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । পরিবর্তে তিনি সুপ্রিম কোর্টের কাছে আরো কিছুদিন সময় চেয়েছেন । এদিকে আজ থেকে যুবসাথী প্রকল্পে দেড় হাজার করে দেওয়ার কথা কলকাতার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এর পিছনে ভোট ব্যাংকের কি রাজনীতি আছে তা আজ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ফাঁস করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পরিবর্তন সংকল্প সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘মমতা ব্যানার্জি একটা হিসাব কষে রেখেছেন । রাজ্যে ৯ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক আছেন । আর ৮৫ লক্ষ আবেদন করেছে যুবসাথী প্রকল্পে । মমতা ব্যানার্জি হিসাব কষে দেখেছেন যে দেড় হাজার টাকা করে দিয়ে যদি কিছু ভোট পাওয়া যায় । একেবারে অংক কষে, এটা ভোটের অংক৷ এটার মধ্যে কোন সামাজিক দায়বদ্ধতা নাই । সামাজিক দায়বদ্ধতা  থাকলে ২০১৩ সালে স্টার্ট করা যুবশ্রী কর্মসূচির নাম বদল করতেন না । ২০২৩ সালে ১৭ লক্ষ আবেদনকারী যুবক-যুবতীকে পথে বসাতেন না।’ 

তিনি আরও বলেছেন,’মমতা ব্যানার্জি ২০১৬ সালের পর থেকে টাকা দেয়নি । বন্ধ করে দিয়েছিল । ভোট এসেছে বলে আবার দিচ্ছে । বিজেপি এই কাজ করে না । ২১ টা রাজ্যে বিজেপির সংকল্পপত্রে যা ছিল,সব সব কার্যকর করেছে ।’ 

প্রসঙ্গত,মঙ্গলকোটে অজয় নদের অবৈধ বালিঘাট আর বালি পাচারের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে । এই বিষয়ে শাসকদলের নেতা থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে আসছে বিরোধী দলগুলি । আজ শুভেন্দুর বক্তব্যেও উঠে আসে অজয় নদের অবৈধ বালিঘাট আর বালি পাচারের প্রসঙ্গ । তিনি বলেন,’একটা ঘাট টেন্ডার কিনছে আর ৫০ টা অবৈধ ঘাট । ৮ কোটি ৫ লাখ টাকা করে তৃণমূলকে দেয় । এখানকার ওসি/আইসি-দের ২ কোটি টাকা দিয়ে পোস্টিং নিতে হয় । বালি এলাকা । কোন নদীর অস্তিত্ব নেই ।’ তিনি বলেন,’মানুষ সব জানে । শুধু মুক্ত কর ভয় । আমি দেখতে চাই হিন্দু বুথে যা পড়বে সব যেন এক জায়গায় পড়ে । দিল্লি, ইউপি, বিহার, উড়িষ্যা, হরিয়ানা পারলে আপনারা কেন পারবেন না ? আপনাদের এক হতেই হবে । বাকিটা উপরে মোদীজি গ্যারান্টার আর নিচে আমরা ছোট গ্যারান্টার ।’ 

কলকাতার ধর্মতলায় মমতা ব্যানার্জির ধর্ণা কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘কার জন্য বসে আছেন ? বেকার যুবকদের জন্য? টাটাকে ফিরিয়ে আনার জন্য ? নারী সুরক্ষার জন্য ? আরও এয়ারপোর্ট, আরো সিপোর্ট, আরো রেললাইন আরো নতুন কিছু করার জন্য ? না বন্ধু । বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গাদের জন্য । ধর্ণায় বসছেন কারণ এপ্রিল মাসের পর ওনাকের ধর্ণাতেই বসতে হবে । কারণ সবাই ঠিক করে ফেলেছেন বিজেপি আসছে । ব্রেকফাস্টে আটান্ন লাখ । লাঞ্চে ৭ লাখ । ৬০ লাখ ঝুলে আছে । কত যাবে কেউ জানে না । ভোটার তালিকা থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে । বদ রক্ত বেরিয়ে গেছে। এবারে আমাদের সঙ্গে ওদের কোন তফাৎ নেই। চারিদিকে আওয়াজ উঠে গেছে বিজেপি আসছে, পরিবর্তন চাই ।’।

Previous Post

দেশের রাষ্ট্রপতিকেও সভা করার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে 

Next Post

“মমতা ব্যানার্জির অহংকার ও রাজনৈতিক বিদ্বেষের রাজনীতি কতটা নিচে নামতে পারে বাংলার মানুষ বুঝতে পারছে” : রাষ্ট্রপতির ‘অপমানে’ শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া  

Next Post
“মমতা ব্যানার্জির অহংকার ও রাজনৈতিক বিদ্বেষের রাজনীতি কতটা নিচে নামতে পারে বাংলার মানুষ বুঝতে পারছে” : রাষ্ট্রপতির ‘অপমানে’ শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া  

"মমতা ব্যানার্জির অহংকার ও রাজনৈতিক বিদ্বেষের রাজনীতি কতটা নিচে নামতে পারে বাংলার মানুষ বুঝতে পারছে" : রাষ্ট্রপতির 'অপমানে' শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া  

No Result
View All Result

Recent Posts

  • “তৃণমূল সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে” : রাষ্ট্রপতির অপমানে কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর 
  • “মমতা ব্যানার্জির অহংকার ও রাজনৈতিক বিদ্বেষের রাজনীতি কতটা নিচে নামতে পারে বাংলার মানুষ বুঝতে পারছে” : রাষ্ট্রপতির ‘অপমানে’ শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া  
  • বকেয়া ডিএ না দিয়ে যুবসাথী প্রকল্পে দেড় হাজার করে দেওয়ার পিছনে মমতার ‘ভোটের অংক’ ফাঁস করলেন শুভেন্দু 
  • দেশের রাষ্ট্রপতিকেও সভা করার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে 
  • ভাতারে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষের গুরুতর জখম ২ মহিলাসহ ৪ জন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.