• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঈদের অনুষ্ঠান মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য খেলাফত কমিটির কাছে আহ্বান জানালেন শুভেন্দু ; বললেন : “যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝবো মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর  কাজে মুখ্যমন্ত্রীর প্রতি তাদেরও সমর্থন আছে”

Eidin by Eidin
March 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ঈদের অনুষ্ঠান মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য খেলাফত কমিটির কাছে আহ্বান জানালেন শুভেন্দু ; বললেন : “যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝবো মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর  কাজে মুখ্যমন্ত্রীর প্রতি তাদেরও সমর্থন আছে”
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ মার্চ : আজ শনিবার মুসলিম সম্প্রদায়ের বড় পরব ঈদ । বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই রেড রোডে সাড়ম্বরে পালিত হলো পবিত্র ইদ-উল-ফিতর (Eid al-Fitr)। সকালে রেড রোডের ইদের অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু রেড রোডের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল রাজনৈতিক কথাবার্তা । যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি কলকাতা খেলাফত কমিটির কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান । তিনি বলেছেন : “যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝবো মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর  কাজে মুখ্যমন্ত্রীর প্রতি তাদেরও সমর্থন আছে”।

আজ সকালে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেন,’এসআইআরে অনেকের নাম তালিকা থেকে কাটা হয়েছে। আমি দিল্লি গিয়ে কমিশনে আমাদের আপত্তির কথা জানিয়ে এসেছি। আপনাদের অধিকার রক্ষায় আমার লড়াই জারি থাকবে। সব বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই বৃষ্টি আসলে সর্বশক্তিমানের আশীর্বাদ।’ তিনি আরও স্পষ্ট করে দেন যে, বিভাজনের রাজনীতি নয়, তিনি সব ধর্মের মানুষের পাশেই আছেন। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে তার সমালোচনা করেছেন মমতা । 

প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেছেন,’রেড রোডে প্রার্থনা আয়োজক মুসলিম নেতাদের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া । খিলাফত কমিটির উচিত ব্যবস্থা নেওয়া৷ এটা অন রেকর্ড খুব বাজে দৃষ্টান্ত হিসেবে থেকে গেল, ঠিক মোহাম্মদ আলী জিন্নাহ এবং সুরাবর্দিরা যে ভাষায় কথা বলেছেন আজকে মুখ্যমন্ত্রী তাই করেছে ।’ তিনি বলেন, ‘ইসলাম ধর্মের মানুষরা এক মাস ধরে উপবাসব্রত  পালন করে আজকে প্রার্থনার মাধ্যমে রমজান মাসের পরিসমাপ্তি ঘটিয়েছেন । সেই মঞ্চ থেকে যেভাবে রাজনীত করণ করলেন মুখ্যমন্ত্রী, এরপরও যদি কলকাতার খেলাফত কমিটি প্রতিক্রিয়া না দেখায় তাহলে আমরা ধরে নেব যে মমতা ব্যানার্জির এই রাজনীতি করণ এবং মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর কাজে তাদেরও সমর্থন আছে । আমরা ২৪ ঘন্টা অপেক্ষা করবো তাদের প্রতিক্রিয়ার জন্য ।’

আজ সকালে দলীয় কর্মীসমর্থকদের সাথে কালীঘাটে পূজো দিতে যান শুভেন্দু । পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । কালীঘাটের দেবীর মন্দিরের সামনে টাঙানো মমতা ব্যানার্জির ছবি দেওয়া ব্যানার না খোলায় সমালোচনা করেন এবং নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।। 

Tags: KolkataWestBengal Election 2026
Previous Post

ব্যাপক প্রশংসিত রণবীর সিংয়ের “ধুরন্ধর ২” ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে  ‘সময় ও অর্থ নষ্ট’ না করার পরামর্শ দিলেন সেকুলার অভিনেত্রী রম্যা 

No Result
View All Result

Recent Posts

  • ঈদের অনুষ্ঠান মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য খেলাফত কমিটির কাছে আহ্বান জানালেন শুভেন্দু ; বললেন : “যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝবো মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর  কাজে মুখ্যমন্ত্রীর প্রতি তাদেরও সমর্থন আছে”
  • ব্যাপক প্রশংসিত রণবীর সিংয়ের “ধুরন্ধর ২” ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে  ‘সময় ও অর্থ নষ্ট’ না করার পরামর্শ দিলেন সেকুলার অভিনেত্রী রম্যা 
  • প্রবল জনরোষের মুখে আমেরিকা থেকে পালাতে বাধ্য হলেন মৃত ইরানি নিরাপত্তা প্রধান আলী লারিজানির মেয়ে ও ভাইঝি 
  • পিপ্পলাদ কৃত শ্রী শনি স্তোত্রম্ : জীবনের বাধা ও কষ্ট দূর হয়
  • গঙ্গার তীরে মুরগির মাংস খাওয়া অপরাধ নয় বলে মনে করছেন টিএমসি “হিন্দু” সাংসদ মহুয়া মৈত্র ; পালটা সুপ্রিম কোর্টের “মুসলিম” আইনজীবী শুভি খানের প্রশ্ন : “মসজিদে শূকরের মাংস রাখা কি ঠিক ?”  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.