• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির অশ্রাব্য ভাষায় গালাগালির ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
November 2, 2025
in কলকাতা, রাজ্যের খবর
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির অশ্রাব্য ভাষায় গালাগালির ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ নভেম্বর : ফের রাজ্য পুলিশের এক আধিকারিকের “ঘৃণ্য আচরণ” প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবারে তিনি নদীয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির অশ্রাব্য ভাষায় গালাগালির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন । তিনি জানিয়েছেন, ওই আধিকারিকের নাম অমলেন্দু বিশ্বাস । শুভেন্দু অধিকারী বলেছেন,’কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মূহুর্তে  হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন !!!’ 

ভিডিওতে(যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।এইদিন) টাক মাথার ওই পুলিশ আধিকারিককে পূণ্যার্থীদের উদ্দেশ্যে বলতে শোনা গেছে,”একটা আওয়াজ বেরুলেই মা# ক্যালাবো” । এছাড়া তাকে “চুতিয়া”, “কুত্তা” র মত শব্দ প্রয়োগ করতে শোনা যায় । 

শুভেন্দু অধিকারী ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, ‘কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এ’বছর নবমীর সন্ধ্যা থেকেই বৃষ্টি উপেক্ষা করে বাঁধভাঙা জনতার ঢল কৃষ্ণনগরের বিভিন্ন মণ্ডপে জনপ্লাবনের পরিস্থিতি সৃষ্টি করে। কৃষ্ণনগরের উৎসবমুখর জনতার আবেগ দেখে পুলিশ প্রশাসনের বিসর্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল।

শুক্রবার সকাল থেকেই কৃষ্ণনগরে শুরু হয় বিসর্জনের উন্মাদনা। সকালে ঘট বিসর্জনের পর সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। ঐতিহ্যশালী সাং প্রথা ও কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা দেখতে হাই স্ট্রীট চত্বর থেকে রাজবাড়ী পর্যন্ত ব্যাপক ভিড় হয়। যথারীতি পুলিশের ব্যবস্থায় খামতি ছিল যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।যাই হোক, মানুষের আবেগ কে সম্মান জানিয়ে তা নিয়ন্ত্রণ করা যেতো, কিন্তু মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত, বিবেচনাহীন ও অতিরিক্ত বল প্রয়োগ করা, বিশেষ করে হিন্দুদের পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময়।’

তিনি লিখেছেন,’কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে.  বিসর্জনের জন্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও পুলিশ ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণ কে লাঠি পেটা করেছে মমতা পুলিশ। অমরনাথ কে. ও অমলেন্দু বিশ্বাস দুজনেরই অদক্ষতা প্রমাণিত ও এদের রেকর্ড হলো প্রাতিষ্ঠানিক তোলাবাজি। জনগণের স্বার্থের থেকে নিজ স্বার্থ এদের কাছে অনেক বেশি অগ্রাধিকার পায়। এই ভাষায় মানুষ কে অপমান করার অধিকার এদের কে দিয়েছে?’

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মূহুর্তে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন !!!

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এ'বছর নবমীর… pic.twitter.com/bozWWTwx6o

— Suvendu Adhikari (@SuvenduWB) November 1, 2025
Previous Post

ত্রুচাকল্প সূর্য নমস্কার ক্রম :  পুরাণে উল্লিখিত একটি পবিত্র মন্ত্র

Next Post

নিখোঁজের ১২ দিন পর বিল থেকে উদ্ধার হল গোপালগঞ্জের হিন্দু কৃষকের পচাগলা দেহ, ফের নৃশংস খুন এক সংখ্যালঘু 

Next Post
নিখোঁজের ১২ দিন পর বিল থেকে উদ্ধার হল গোপালগঞ্জের হিন্দু কৃষকের পচাগলা দেহ, ফের নৃশংস খুন এক সংখ্যালঘু 

নিখোঁজের ১২ দিন পর বিল থেকে উদ্ধার হল গোপালগঞ্জের হিন্দু কৃষকের পচাগলা দেহ, ফের নৃশংস খুন এক সংখ্যালঘু 

No Result
View All Result

Recent Posts

  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.