• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিকাশভবনে সাংবাদিকদের হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি ও ‘তোলামূল কংগ্রেসের শাখা সংগঠন’ কলকাতা প্রেস ক্লাবের সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী

Eidin by Eidin
May 15, 2025
in কলকাতা, রাজ্যের খবর
বিকাশভবনে সাংবাদিকদের হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি ও ‘তোলামূল কংগ্রেসের শাখা সংগঠন’ কলকাতা প্রেস ক্লাবের সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : আজ বৃহস্পতিবার বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। সেই সময় সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা সব্যসাচী দত্তর বিরুদ্ধে । খবর করতে যাওয়া সাংবাদিকদের উপরেও সব্যসাচী দত্তর গুন্ডাবাহিনী হামলা চালায় বলে অভিযোগ । ক্যামেরা টেনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় । এক চিত্র সাংবাদিকের ঠোঁট ফেটে যায় । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বিকাশভবনে সাংবাদিকদের হামলায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান । পাশাপাশি এই ঘটনায়  কলকাতা প্রেস ক্লাবের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি কলকাতা প্রেস ক্লাবকে ‘তোলামূল কংগ্রেসের শাখা সংগঠন’ বলে অবিহিত করেছেন । 

শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ – সংবাদমাধ্যম। সৌজন্যে তোলামূল নেতা। বিকাশভবন গেছিলেন সব্যসাচী দত্ত। সেখানে আগে থেকেই  বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। বিকাশভবন পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তাঁকে ‘চোর-চোর’ স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান চাকরিহারারা। নিরাপত্তারক্ষীরা ওনাকে বের করে গাড়িতে নিয়ে গেলে, গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারারা। 

ব্যস, ধৈর্য হারান সব্যসাচী দত্ত। নিজের অনুগামী (সমাজ বিরোধীদের) ডাকিয়ে এনে চাকরিহারাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গায়ের জোর প্রয়োগ করান।

পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই খবর করছিল সংবাদমাধ্যম।  কিন্তু সেই খবর করতে গিয়েই আক্রান্ত হন TV9 বাংলার সাংবাদিক। তাঁর ওপরে চড়াও হন সব্যসাচী দত্তর ‘অনুগামীরা’। TV9 বাংলার ক্যামেরাম্যান সূর্যেন্দু কে মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়। অপর সাংবাদিকের গলা টেপার চেষ্টা সহ মারধর হয়।

তিনি আরও লিখেছেন,’কিন্তু এত কিছুর পরেও, সব্যসাচী দত্ত অনুশোচনা না দেখিয়ে এই উগ্র গায়ের জোয়ারীর পক্ষে সওয়াল করেন।আমি সাংবাদিক নিগ্রহের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবো অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। এক্ষেত্রেও পূর্বের দৃষ্টান্ত মতো তোলামূল কংগ্রেসের শাখা সংগঠনে পরিণত হওয়া কলকাতা প্রেস ক্লাব মুখে কুলুপ আঁটবে !’

আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ – সংবাদমাধ্যম। সৌজন্যে তোলামূল নেতা।

বিকাশভবন গেছিলেন সব্যসাচী দত্ত। সেখানে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। বিকাশভবন পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তাঁকে 'চোর-চোর' স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান চাকরিহারারা।… pic.twitter.com/McmKWBhWMP

— Suvendu Adhikari (@SuvenduWB) May 15, 2025

Shuvendu Adhikari demands arrest of miscreants who attacked journalists at Vikas Bhavan and criticizes Kolkata Press Club, a ‘branch organization of Tolamool Congress’

Previous Post

মুম্বাই থেকে ভারত বিরোধী পাকিস্তান প্রেমী শরিফ শেখকে পাকড়াও করে আনলো কাটোয়া পুলিশ

Next Post

পাবনায় কলেজের কমিটি গঠন নিয়ে বিএনপি- জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৩০

Next Post
পাবনায় কলেজের কমিটি গঠন নিয়ে বিএনপি- জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৩০

পাবনায় কলেজের কমিটি গঠন নিয়ে বিএনপি- জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৩০

No Result
View All Result

Recent Posts

  • শ্রী মহাগণেশ পঞ্চরত্নম্ : আদি শঙ্করাচার্য রচিত ভগবান গণেশের এই স্তোত্র পাঠে স্বাস্থ্য-জ্ঞান-সমৃদ্ধিসহ ৮ প্রকার ঐশ্বর্য লাভ হয়
  • রমজান মাসে নির্বিচারে আফগানিদের হত্যা ; “ওদের ৪১৫ জনকে মেরেছি” : সদর্পে ঘোষণা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী 
  • টেক্সাসে “আল্লাহ মালিক” লেখা টি-শার্ট পরা সন্ত্রাসীর গুলিতে ৩ জন নিহত, আহত ১৪ জন  
  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.