• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 

Eidin by Eidin
February 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৫ ফেব্রুয়ারী : আজ বুধবার ভোরে শুট আউটের ঘটনা ঘটেছে হাওড়ার গোলাবাড়ি, পিলখানা এলাকায় । প্রকাশ্য রাস্তায় এক যুবককে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের দৃশ্য রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে । জানা গেছে,মৃত যুবকের নাম শফিক খান (৩২) । ঘাতকরা হল হারুন ও রোহিত নামে দুই যুবক । সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কথা বলার সময় একজন প্যান্টের কোমড়ে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে শফিক খানের মাথা লক্ষ্য করে আচমকা গুলি চালিয়ে দেয় । শফিক লুটিয়ে পড়লে তার বুক ও মাথা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুই ঘাতক । খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ অকুস্থলে ছুটে যায় । প্রাথমিকভাবে জানা গেছে, প্রোমোটারি সংক্রান্ত টাকার বচসা থেকেই এই খুন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই বলে জানা গেছে । এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । 

বিজেপির যুবনেতা ও আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’প্রশ্ন হলো — ভোরবেলায়, ভরা রাস্তায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! এ কোন রাজ্যে আমরা বাস করছি? মানুষের প্রাণের কি আর কোনো মূল্য নেই? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। খুন, দুষ্কৃতী কার্যকলাপ, প্রকাশ্যে গুলি—এসব যেন এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মে পরিণত হচ্ছে। সরকারের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু যদি মানুষই নিরাপদ না থাকে, তাহলে প্রশাসনের ভূমিকা কোথায়?পশ্চিমবঙ্গ কি এই পরিস্থিতি মেনে নেবে? নাকি এবার সত্যিই পরিবর্তন চাইবে? আইনশৃঙ্খলা নিয়ে আর উদাসীনতা চলবে না। মানুষের প্রাণের মূল্য আছে। নিরাপত্তা কোনো দয়া নয়—এটি নাগরিকের অধিকার।’।

Previous Post

ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠানোর প্রতিবাদ করায় বন্ধু ও বন্ধুর বাবার হামলায় মানিকচকের কিশোরের মৃত্যু ! 

No Result
View All Result

Recent Posts

  • হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 
  • ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠানোর প্রতিবাদ করায় বন্ধু ও বন্ধুর বাবার হামলায় মানিকচকের কিশোরের মৃত্যু ! 
  • অক্ষর প্যাটেলকে জিম্বাবুয়ের বিরুদ্ধে সুপার ৮ ম্যাচে ফেরানো উচিত বলে মনে করছেন রবি শাস্ত্রী
  • আলিগড়ে জবরদখল বিরোধী অভিযানের সময় ফল বিক্রেতার ছোড়া বাটখারায় গুরুতর আহত পুরসভার কর্মীরা, উমর, মাজহার এবং ফয়জান সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের 
  • বুধ কবচম্ : দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভের জন্য বুধবার সকাল ও সন্ধ্যায় পাঠ করুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.