• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিরিয়াল কিলারের মেয়ের স্বীকারোক্তি, ৩০ বছরে ৭০ যৌনকর্মীকে খুন করেছে বাবা

Eidin by Eidin
October 28, 2022
in আন্তর্জাতিক
সিরিয়াল কিলারের মেয়ের স্বীকারোক্তি, ৩০ বছরে ৭০ যৌনকর্মীকে খুন করেছে বাবা
7
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,২৮ অক্টোবর : ‘বাবা জীবদ্দশায় ৩০ বছরে ৭০ যৌনকর্মীকে খুন করেছিল । আর সেই সমস্ত লাশগুলি আমি ও আমার ভাইবোনকে দিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে কবর দিতে বাধ্য করানো হয়েছিল’-সিরিয়াল কিলার বাবার এমনই ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লুসি স্টাডি নামে এক মহিলা ।
লুসি স্টাডির বাবার নাম ডোনাল্ড ডিন স্টাডি । ডোনাল্ড ২০১৩ সালে ৭৫ বছর বয়সে মারা যান । তাঁর মেয়ে লুসি মার্কিন সংবাদপত্র নিউজউইককে বলেছেন,’ওই সমস্ত মহিলাদের ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে খুন করত বাবা । তারপর বাবা আমাদের নির্দেশ দিতেন কুয়ার কাছে চলে যাও । আমরা বুঝে যেতাম কী করতে হবে । বাবার নির্দেশ মত আমরা ঠেলাগাড়িতে সেই মৃতদেহ তুলে নিয়ে কুয়ার মধ্যে বা পাহাড়ে ফেলে ফেলে দিয়ে আসতাম । এভাবে প্রায় ৩০ বছর ধরে অন্তত ৭০ জন মহিলাকে খুন করে ছেলেমেয়েদের দিয়ে লাশ পাচার করতে বাধ্য করেছিলেন বাবা । প্রাণের ভয়ে বাবার বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারিনি ।’ তিনি জানান, অনেক লাশ ১০০ ফুট কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে । তবে তাঁর বাবা মৃতদেহগুলোর দাঁত ট্রফি হিসেবে রেখে দিতেন বলে তিনি জানান ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মূলত যৌনকর্মীদেরই খুন করত ডোনাল্ড । নানাভাবে লোভ দেখিয়ে ওই মহিলাদের নিজের বাড়িতে ডেকে আনতেন তিনি । তারপরেই খুন করে ছেলেমেয়েদের দিয়ে মৃতদেহ পাচার করে দিতেন । স্থানীয় পুলিশের প্রধান কেভিন এইস্ট্রোপ বলেছেন, আপাতত ওই জায়গায় কুকুরদের নিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, জায়গাটিতে সত্যিই প্রচুর মৃতদেহ রয়েছে। কিন্তু এখনই কোনো প্রমাণ পাওয়া যায়নি ।’ এখন লুসি স্টাডির এই দাবি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আমেরিকার ইতিহাসে সর্বাধিক খুনের অভিযোগ থাকবে ডোনাল্ডের নামে ।।

Previous Post

জলবিদ্যুৎ কেন্দ্র গড়তে জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চাইল তালিবান

Next Post

আমেরিকায় বাড়িতে রহস্যময় আগুনে একই পরিবারের ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

Next Post
আমেরিকায় বাড়িতে রহস্যময় আগুনে একই পরিবারের ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

আমেরিকায় বাড়িতে রহস্যময় আগুনে একই পরিবারের ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • রশ্মিকা-বিজয়ের “বাডিমুন” ভাইরাল, কি এই নতুন প্রবণতা ?
  • ভিওআইপি ব্যবহার করে আন্তর্জাতিক কলকে ‘স্থানীয়’ কলে রূপান্তর করছিল ফারদিন-নাজিম -ফাহিম ; পাকিস্তানের সংযোগে থাকা মিরাটে ভুয়া টেলিকম এক্সচেঞ্জ চালানো ৬ জন গ্রেপ্তার  
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইয়েমেনের হুথিদের এন্ট্রি, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ওই  সন্ত্রাসী গোষ্ঠীটি 
  • “মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনৈতিক থিওরি তৈরি করেছেন মমতা ব্যানার্জি” : অমিত শাহ 
  • কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.