এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ মার্চ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান “চাপ” দিয়ে আসছেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস । ওই মার্কিন সংবাদপত্রটি জানিয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুন করে ঢেলে সাজানোর একটি “ঐতিহাসিক সুযোগ” এনে দিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি “দীর্ঘমেয়াদী হুমকি”, যা কেবল বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমেই নির্মূল করা সম্ভব। এছাড়া, জ্বালানি অবকাঠামো দখল করতে এবং সরকারকে ক্ষমতা থেকে সরাতে ইরানে সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করার জজ্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন সৌদি যুবরাজ ।
ইরান যুদ্ধ প্রায় এক মাস পূর্ণ করতে চলেছে। কাতার -সমর্থিত সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে যে, সৌদি আরব মার্কিন সেনাদের জন্য তাদের কিং ফাহদ বিমান ঘাঁটি খুলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন যুদ্ধে যোগ দিতে ও আক্রমণাত্মক হামলা চালাতে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করছে।পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের সংরক্ষিত আছে। তিনি তেহরানকে আলোচনার পরিবর্তে প্রতিবেশীর ওপর চাপ সৃষ্টি করাকে সঠিক বলে মনে করছেন ।।
