• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটের ক্ষীরগ্রামের সতীপীঠে সংক্রান্তি তিথির পুজো শুরু হল, উৎসব মুখর এলাকা

Eidin by Eidin
May 15, 2022
in রকমারি খবর, রাজ্যের খবর
মঙ্গলকোটের ক্ষীরগ্রামের সতীপীঠে সংক্রান্তি তিথির পুজো শুরু হল, উৎসব মুখর এলাকা
26
SHARES
372
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ মে : পুর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের সতীপীঠে বৈশাখি সংক্রান্তি তিথির পুজো শুরু হল । বিগত দু’বছর করোনার বিধিনিষেধের কারনে নামেমাত্র পূজো হয়েছিল । ফলে ইচ্ছা থাকলেও পূণ্যার্থীরা দেবীর দর্শন করতে পারেনি । কিন্তু এবারে বিধিনিষেধ নেই । ফলে প্রচুর পূণ্যার্থীদের সমাগম হয়েছে ক্ষীরগ্রামে । উৎসব মুখর হয়ে উঠেছে গোটা এলাকা ।

দেবী যোগাদ্যকে দর্শনের জন্য ভিড় । মঙ্গলকোট । রবিবার ।


দেবী সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামের যোগাদ্যা । কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে । ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরদিঘি নামে একটি বড়সড় জলাশয় । সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় পাথরের তৈরি প্রাচীন দেবী মূর্তিকে । সারা বছরের মধ্যে আষাঢ় নবমী, বিজয়াদশমী, ১৫ পৌষ এবং মাঘ মাসের মাকড়ি সপ্তমী তিথিসহ ৭ বার দেবী মূর্তিকে একদিনের জন্য জল থেকে তোলা হয় । দিঘির অদূরেই মন্দির । দেবীকে মন্দিরে এনে ধুমধাম করে পূজো হয় । দেবীকে দর্শন ও পূজো দেওয়ার জন্য প্রচুর পূণ্যার্থীদের সমাগম হয় বিশেষ ওই দিনগুলিতে । তবে বড় উৎসব হয় বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে । পূর্ব বর্ধমান জেলা ও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকে লক্ষাধিক শ্রদ্ধালু আসেন ক্ষীরগ্রামে । মেলা বসে । সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাত দিন ধরে চলে উৎসব । বিগত দু’বছর করোনার কারনে পূণ্যার্থীদের দেবীর দর্শন থেকে বঞ্চিত হতে হয়েছিল । তাই এবারের পূজোয় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছে পূজো কমিটি ।।

Previous Post

পিকে হালদারের গ্রেফতারির বিষয়ে কিছু জানায়নি ভারত : দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

অর্কেস্ট্রায় মহিলার নাচ দেখে খুশি হয়ে টাকা দিতে গিয়েছিল যুবক, কিন্তু নর্তকীর কাছে আসতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Next Post
অর্কেস্ট্রায় মহিলার নাচ দেখে খুশি হয়ে টাকা দিতে গিয়েছিল যুবক, কিন্তু নর্তকীর কাছে আসতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

অর্কেস্ট্রায় মহিলার নাচ দেখে খুশি হয়ে টাকা দিতে গিয়েছিল যুবক, কিন্তু নর্তকীর কাছে আসতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

No Result
View All Result

Recent Posts

  • বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু ; বললেন : “লোক এক মুহুর্তও এই অপশাসন, কুশাসন,জঙ্গলরাজ রাখতে চাইছে না”
  • সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 
  • মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 
  • দিল্লিতে লস্কর-ই-তৈবার কুখ্যাত সন্ত্রাসী শাব্বির আহমেদ লোন গ্রেপ্তার, পাকিস্তানের নির্দেশে ভারতে নাশকতার ছক কষছিল 
  • প্রতারণার মামলায় কলকাতার রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে ইডির তলব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.