• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বঙ্গে নজির গড়লেন সাইফুল,তাঁর আয়োজন করা সরস্বতী পুজোয় মাতলেন হিন্দু ও মুসলিম শিক্ষার্থীরা

Eidin by Eidin
February 3, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
বঙ্গে নজির গড়লেন সাইফুল,তাঁর আয়োজন করা সরস্বতী পুজোয় মাতলেন হিন্দু ও মুসলিম শিক্ষার্থীরা
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ ফেব্রুয়ারী : শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন নিয়ে হুমকি-ধমকি কাণ্ডের জেরে এখন সরগরম রাজ্য রাজনীতি।এমন আবহের মধ্যেই নিজের বাড়িতে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পুজো আয়োজন করে দৃষ্টান্ত তৈরি করলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সাইফুল বিশ্বাস।রীতিমত ঘটা করে তাঁর বাড়িতে রবিবার সরস্বতী পুজো হয়। সেই পুজোয় হিন্দুদের পাশাপাশি মূসলিম শিক্ষার্থীরাও অংশ নেয়। দুই সম্প্রদায়ের শিক্ষার্থীরা ব্রাহ্মণ পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণের সঙ্গে গলা মিলিয়ে পুষ্পাঞ্জলীও দেয় । দেবী সরস্বতীকে আঁকড়ে সাইফুল বিশ্বাসের বাড়ি এদিন যেন সর্বধর্মের মিলন ক্ষেত্রের রুপ পেয়ে যায়। 

সাইফুল বিশ্বাস পূর্বস্থলী ২ ব্লকের ধারাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়িতেই রয়েছে ’উৎকর্ষ বাংলা’ সেন্টার। হিন্দু,মুসলিম উভয় সম্প্রদায়ের শিক্ষার্থীদের সেখানে ফ্যাশন ডিজাইন ছাড়াও  জামাকাপড় তৈরী সহ সেলাইয়ের নানা প্রশিক্ষণ নেন।সাইফুল বিশ্বাসের বাড়িতে চলা উৎকর্ষ বাংলা সেন্টারের সরস্বতী পুজো করার জন্য হিন্দু শিক্ষার্থীরা আবেদন রেখেছিলেন।সেই আবেদন সাইফুল বিশ্বাস ফিরিয়ে দেন নি।বসন্ত পঞ্চমী তিথিতে তিনি তাঁর বাড়িতে দেবী সরস্বতীর পুজোর  যাবতীয় আয়োজন করেন। দেবী সরস্বতীর প্রতিমা আনা প্রতিমার সামনে আলপনা দেওয়া কোন কিছুতেই খামতি থাকে নি। 

যেহেতু সাইফুল বিশ্বাসের বাড়িতেই বিদ্যার দেবীর পুজো হচ্ছে তাই তাঁর স্ত্রী প্রতিমা সরকার বিশ্বাস,পুত্র রাহুল বিশ্বাস পুজোয় সামিল হন । পুজোর  জোগাড়েও তাঁরা হাত লাগান। ব্রহ্মণ পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণ সহকারে পুজো সারেন।পুজোর আরতি থেকে শুরু করে পুষ্পাঞ্জলী দেওয়া সবই হয় নিষ্ঠা সহকারে।ব্রাহ্মণ পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে গলা মিলিয়ে শিক্ষার্দী পূজা বিশ্বাস,কাকলি বিবি, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়রা পুষ্পাঞ্জলী দেনয়হ। পুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণও হয়। 

পুজোয় অংশ নিয়ে খুশি কাকলি বিবি। তিনি বলেন, ’সাইফুল বিশ্বাসেরর বাড়িতে চলা উৎকর্ষ সেন্টারে আমরা  সেলাই শিখতে আসি।আগে এই সেন্টারে বিশ্বকর্মা পুজো হয়েছে। তাতেও আমরা সামিল হয়েছিলাম। আমরা যেহেতু শিক্ষার্থী তাই বিদ্যার দেবী সরস্বতীর কাছে আমি সহ সেন্টারের সকল  শিক্ষার্থীরাই এদিন পুষ্পাঞ্জলি দিয়েছি।এদিন সকল শিক্ষার্থীরা মিলে আনন্দে দিনটা কাটিয়েছি ।’ অপর শিক্ষার্থী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পূজা বিশ্বাসরাও একই মতামত পোষণ করেছেন। 

আর সাইফুল বিশ্বাস বলেন,’হিন্দু-মুসলমান সকলেই আমরা এখানে একসঙ্গে বসবাস করি। আমি মুসলিম পরিবারের সন্তান হলেও আমার বাড়িতে চলা উৎকর্ষ সেন্টারে হিন্দু ,মুসলিম সকল সম্প্রদায়ের শিক্ষার্থীরা রয়েছে।যেহেতু দেবী সরস্বতী বিদ্যার দেবী তাই শিক্ষার্থীদের আবেদন মেনে আমি নিজে পুজোর আয়োজন করি। আমার  আয়োজন করা সরস্বতী পুজোয় হিন্দু-মুসলিম  শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলে অংশ নেন। পুষ্পাঞ্জলীও দেন।’।

 

Previous Post

মহাকুম্ভে মুসলিম মহিলার কর্মকাণ্ড সকলকে চমকে দিয়েছে

Next Post

‘সরস্বতী পুজোর দ্বিতীয় দিনও আক্রান্ত মা সরস্বতী,হিন্দুরা জাগুন’ : শুভেন্দু অধিকারী

Next Post
‘সরস্বতী পুজোর দ্বিতীয় দিনও আক্রান্ত মা সরস্বতী,হিন্দুরা জাগুন’ : শুভেন্দু অধিকারী

'সরস্বতী পুজোর দ্বিতীয় দিনও আক্রান্ত মা সরস্বতী,হিন্দুরা জাগুন' : শুভেন্দু অধিকারী

No Result
View All Result

Recent Posts

  • ছোটোখাটো মার্কিন হামলা হলেই জনরোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত আলি খোমেনি 
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত পাকিস্তান, কিন্তু এই শর্ত রাখলো, জেনে নিন কী 
  • শিব কবচম্ : অকাল মৃত্যু, রোগ এবং দুর্ভাগ্য থেকে সুরক্ষার জন্য স্কন্দপুরাণে বর্ণিত মন্ত্র
  • অযোধ্যার রাম মন্দিরে সস্ত্রীক বিশেষ পূজা করলেন প্রাক্তন ক্রিকেটর জহির খান 
  • যৌতুকে বাইক না পেয়ে সদ্য বিয়ে করা স্ত্রীকে তালাক দিল জাভেদ, ফিরে আসতে হালালার শর্ত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.