• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় ট্রেনে অগ্নিকান্ডের  নেপথ্যে নাশকতা, শর্ট সার্কিট নয় : দাবি রেল কর্তৃপক্ষের 

Eidin by Eidin
February 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় ট্রেনে অগ্নিকান্ডের  নেপথ্যে নাশকতা, শর্ট সার্কিট নয় : দাবি রেল কর্তৃপক্ষের 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : আজ রবিবার ভোরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকা আগুন লেগে দাউদাউ করে জ্বলতে শুরু করে । দমকলের দুটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । যদিও ট্রেনটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে গোটা কামরাটি ভস্মীভূত হয়ে গেছে। 

এদিকে রেল কর্তৃপক্ষ প্রথম দিকে বিষয়টি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে ঘটেছে বলে অনুমান করলেও, পরে জানতে পারে যে ওই কামরাটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেছেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি যে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।’ তার এই দাবির পর তোলপাড় পড়ে গেছে জেলা জুড়ে । বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রেলের তরফে তদন্ত শুরু হয়েছে। হাওড়া রেলওয়ে ডিভিশনের ডিআরএমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থলে আসছে বলে রেল সূত্রে খবর ।

জানা গেছে,৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটির সকাল ৬:৩৯ নাগাদ কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। তার প্রায় দেড় ঘণ্টা আগে সকাল প্রায় ৫ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,কামরাটি থেকে প্রথমে ধোঁয়া বের হয়৷ তার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা কামরাটিকে । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ৷ পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রেল পরিষেবা পুনরায় চালু করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে ডেঞ্জার টেপ দিয়ে ঘিরে দিয়েছে রেল কর্তৃপক্ষ।।

Previous Post

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ -প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন 

Next Post

আত্মহত্যার নাটক করে উধাও হয়ে যাওয়া মহিলাকে পাওয়া গেল স্বামীর বন্ধুর বাড়িতে ; নেপথ্যে পরকীয়া 

Next Post
আত্মহত্যার নাটক করে উধাও হয়ে যাওয়া মহিলাকে পাওয়া গেল স্বামীর বন্ধুর বাড়িতে ; নেপথ্যে পরকীয়া 

আত্মহত্যার নাটক করে উধাও হয়ে যাওয়া মহিলাকে পাওয়া গেল স্বামীর বন্ধুর বাড়িতে ; নেপথ্যে পরকীয়া 

No Result
View All Result

Recent Posts

  • আত্মহত্যার নাটক করে উধাও হয়ে যাওয়া মহিলাকে পাওয়া গেল স্বামীর বন্ধুর বাড়িতে ; নেপথ্যে পরকীয়া 
  • কাটোয়ায় ট্রেনে অগ্নিকান্ডের  নেপথ্যে নাশকতা, শর্ট সার্কিট নয় : দাবি রেল কর্তৃপক্ষের 
  • কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ -প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন 
  • “আল্লাহ পানি দে” :  আজ ভারত ও  পাকিস্তানের ম্যাচে বৃষ্টি প্রার্থনা করছেন প্রাক্তন পাকিস্থান খেলোয়াড় 
  • পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ৬৮টি আসনে উগ্র ইসলামি দল জামাতের জয়লাভ এবং উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য মমতা ব্যানার্জির অস্বীকৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.