• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই” : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 

Eidin by Eidin
March 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই” : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ মার্চ : দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই মেঠোপথ দিয়ে যাতায়াত করতে হয় আদিবাসী অধ্যুষিত কয়েকটি গ্রামের বাসিন্দাকে । ১৯৪৭ সালে দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরেনি । তারপর একের পর এক গ্রাম পঞ্চায়েত,বিধানসভা ও লোকসভার ভোট এসেছে গেছে । নেতারা রাস্তা নির্মান করে দেওয়ার ভারিভুরি প্রতিশ্রুতি দিলেও ভোটে জেরার পর আর দিক মারায়নি বলে অভিযোগ । অবশেষে ২০২৬ সালের বিধানসভার ভোটের ঠিক মুখেই বিদ্রোহী হয়ে উঠেছে মালদা জেলার গাজোল বিধানসভার ২৬১ নম্বর নিমতলা বুথ এলাকার বাসিন্দারা । “আগে রাস্তা পরে ভোট , রাস্তা নেই, ভোট নেই” লেখা ব্যানার হাতে পথে নেমে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা ও পুরুষ । 

জানা গিয়েছে,গাজোল ব্লকের রানীগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কিছুটা ভিতরে রয়েছে আদিবাসী অধ্যুষিত  নিমতলা,ধোলাহরি,মোংলাপাড়াসহ একাধিক গ্রাম। সব মিলে হাজার পাঁচেক মানুষের বসবাস । নিমতলা বুথের কয়েকটি রাস্তা মিলে প্রায় ৫ কিলো মিটার রাস্তা কাঁচা । শুকনো মরশুমে চলাচল করা গেলেও বর্ষায় কার্যত গৃহবন্দী হয়ে যেতে হয় গ্রামবাসীদের । সরকার মুর্মু নামে এক বিক্ষোভকারী যুবকের কথায়,’বর্ষায় রাস্তা পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর হয়ে পড়ে । সেই সময় কেউ অসুস্থ হলে হয় খাটিয়া অথবা ট্রাক্টরে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় । এমনও ঘটনা ঘটেছে যে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রসব হয়ে গেছে ।’ 

আন্দোলনকারী প্রৌঢ় বিশ্বনাথ সোরেন বলেন,’১৯৪৭ সাল থেকে আমাদের এলাকার প্রায় ৫ কিলোমিটার রাস্তাটা কাঁচাই আছে । দেশ স্বাধীন হলেও রাস্তা আর হয়নি । পঞ্চায়েত,বিডিও-জেলা প্রশাসনের অফিস ও বিধায়কের কাছে বারবার ছুটে গেলে শুধু আশ্বাস মিলেছে,কিন্তু কাজের কাজ হয়নি । তাই আমরা এবারে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ।’

জানা গেছে,এর আগেও রাস্তার দাবিতে পথ অবরোধ করে পুলিশের মামলার মুখোমুখি হতে হয়েছিল গ্রামবাসীদের । তবুও ওই ৫ কিমি রাস্তা আর নির্মান হয়নি । উল্লেখ্য,গাজোল ব্লকের রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস(TMC) শাসিত৷ কিন্তু গাজোলের বর্তমান বিধায়ক হলেন ভারতীয় জনতা পার্টির (BJP) দীপালী বিশ্বাস । বিক্ষোভকারী বধূ শ্যামলী হেমব্রম বলেন,’ভোটের আগে ভোট চাইতে সবাই আসে । কিন্তু ভোট হয়ে গেলে আর কারোর টিকি দেখতে পাওয়া যায়না,ত্রিসীমানা দিয়ে আসে না কেউ । তাই এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে রাস্তা পরে ভোট । যতদিন না রাস্তা হচ্ছে আমাদের আন্দোলন চলবে ।’।

Previous Post

আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

Next Post

গাজোলের টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ২ দিন পর উদ্ধার হল ২ কিশোরীর দেহ  

Next Post
গাজোলের টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ২ দিন পর উদ্ধার হল ২ কিশোরীর দেহ  

গাজোলের টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ২ দিন পর উদ্ধার হল ২ কিশোরীর দেহ  

No Result
View All Result

Recent Posts

  • “আইপ্যাক-কে ২০ লক্ষ টাকা না দেওয়ায় এবারে টিকিট দেয়নি” : বিস্ফোরক দাবি করলেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক
  • গাজোলের টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ২ দিন পর উদ্ধার হল ২ কিশোরীর দেহ  
  • “আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই” : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 
  • আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড
  • নওশাদ সিদ্দিকির দলে যোগ দিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.