• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ আউশগ্রামে

Eidin by Eidin
October 19, 2022
in রাজ্যের খবর
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ আউশগ্রামে
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান)১৯ অক্টোবর : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা । বুধবার গ্রামবাসীরা গুসকরা ইলামবাজার সড়কপথ অবরোধ করে রেখে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় । শেষে পুলিশ গিয়ে আশ্বাস দিলে আধ ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয় । মূলত আউশগ্রাম-কালীদহ রাস্তাটি নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের । আউশগ্রাম-১ বিডিও অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছে,রাস্তাটি জেলাপরিষদের অধীনে । সংস্কারের আবেদন জানিয়ে আগেই জেলাপরিষদের কাছে চিঠি পাঠানো হয়েছে ।
জানা গেছে,আউশগ্রাম-কালীদহ রাস্তাটি কালীদহ, সিলুট, বসন্তপুর, বেরেণ্ডা, কুড়ুম্বা, সোমাইপুর প্রভৃতি সহ একাধিক গ্রামে যাতায়াতের অন্যতম মূল রাস্তা । রাস্তার উপরেই পড়ছে কুনুর নদীর কাঁদরের ওপর একটি বড় সেতুসহ বেশ কয়েকটি ছোটখাটো সেতু । গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘের ওই রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি । ফলে রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দে ভর্তি । তার ওপর সেতুগুলির জরাজীর্ণ অবস্থা । ফলে নিত্যদিন দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা ।
গ্রামবাসীদের অভিযোগ,রাস্তার পাশাপাশি সেতুগুলি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে তাঁরা প্রশাসনের বিভিন্ন মহলে গিয়ে তদ্বির করেছেন । কিন্তু কোনো সুরাহা হয়নি । তাই তারা বাধ্য হয়েই এদিন সড়ক পথ অবরোধ করেছেন ।।

Previous Post

লোকাল ট্রেনের যাত্রীদের বিক্ষোভে খানাজংশনে থমকে গেল রাজধানী এক্সপ্রেসের যাত্রা

Next Post

অসুস্থ শিশুসন্তানের জটিল অপারেশনের জন্য সাহায্যের খোঁজে দুঃস্থ দম্পতি

Next Post
অসুস্থ শিশুসন্তানের জটিল অপারেশনের জন্য সাহায্যের খোঁজে দুঃস্থ দম্পতি

অসুস্থ শিশুসন্তানের জটিল অপারেশনের জন্য সাহায্যের খোঁজে দুঃস্থ দম্পতি

No Result
View All Result

Recent Posts

  • কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 
  • মণিপুরে সেনা অভিযানে অস্ত্রের ভান্ডারের হদিশ ; বিপুল গোলাবারুদ সহ বেশ কয়েকজন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাডার গ্রেপ্তার
  • ইরানের ইসফাহান শহরের অন্তত ৪০ জায়গায় বিমান হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী  
  • সন্ত্রাসী যোগে বাঁকুড়ার যুবককে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ ; পশ্চিমবঙ্গে সন্ত্রাসী মডিউল তৈরির চেষ্টা ছিল 
  • পায়ের চোটের কারণে প্রথম দুই সপ্তাহের ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.