• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফের বিতর্কে আরজি কর হাসপাতাল, এবারে লিফটে আটকে মৃত্যু হল এক যুবকের, ১ ঘণ্টা চিৎকার করেও মেলেনি সাহায্য

Eidin by Eidin
March 20, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ফের বিতর্কে আরজি কর হাসপাতাল, এবারে লিফটে আটকে মৃত্যু হল এক যুবকের, ১ ঘণ্টা চিৎকার করেও মেলেনি সাহায্য
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মার্চ : তরুনী চিকিৎসক অভয়ার ধর্ষণ বা গনধর্ষণ-খুনের জন্য গোটা বিশ্বজুড়ে কুখ্যাতি কুড়ানো কলকাতার আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)কে ঘিরে ফের বিতর্কের সৃষ্টি হল । এবারে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ আজ শুক্রবার সকালের ঘটনা৷ অভিযোগ উঠেছে যে লিফটটি যান্ত্রিক গোলযোগের কারণে বেসমেন্টে আটকে যাওয়ার পর অরূপ ব্যানার্জী (৪০) নামে এক ব্যক্তি দীর্ঘ প্রায় ১ ঘন্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করে গেছেন । কিন্তু তাকে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাহায্যই করেনি বলে অভিযোগ । 

জানা গেছে, মৃত অরূপ ব্যানার্জির বাড়ি কলকাতার দমদমে । তাঁর ছেলের হাতের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের কথা ছিল । মৃতের স্ত্রীর কথায়, আজ ভোর ২টা নাগাদ তিনি ও তার ছেলে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের পাঁচ তলা থেকে নিচে নেমে আসেন । কিন্তু তাদের প্রায় আড়াই ঘন্টা ধরে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ তার । 

জানা গেছে,অরূপবাবু কেয়ার বিল্ডিংয়ের পাঁচ তলা থেকে লিফটে চড়ে নিচে আসছিলেন । তখন লিফটে কোনো অপারেটর ছিল না।সেখান থেকে নিচে নামার সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কিন্তু লিফটটি গ্রাউন্ড ফ্লোরে না থেমে সরাসরি বেসমেন্টে চলে যায় এবং সেখানে লক হয়ে যায়। তারপর তিনি বাঁচার জন্য দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করেন । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ । ফলে দমবন্ধ হয়ে লিফটের ভিতরেই মারা যান অরূপবাবু । পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন দেখা যায় তার নিথর দেহ পড়ে রয়েছে । 

এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় ও অন্যান্য রোগীর পরিজনেরা। তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে টালা থানার বিশাল পুলিশ বাহিনী৷ এই ঘটনাকে ঘিরে হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ।। 

Previous Post

‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ; প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে  ১০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ছবিটি  

Next Post

বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 

Next Post
বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 

বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 
  • ফের বিতর্কে আরজি কর হাসপাতাল, এবারে লিফটে আটকে মৃত্যু হল এক যুবকের, ১ ঘণ্টা চিৎকার করেও মেলেনি সাহায্য
  • ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ; প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে  ১০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ছবিটি  
  • আড়াই কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর 
  • শ্রীবিষ্ণুর ৫ অস্ত্রের উদ্দেশ্যে নিবেদিত এই অত্যন্ত শক্তিশালী স্তোত্রটি ভয়, পাপ ও শত্রুর হাত থেকে রক্ষা করে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.