• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পানীয় জলের দাবিতে পথে নামতে হল কাটোয়ার দাঁইহাটের বাসিন্দাদের, ক্ষিপ্ত জনতার পথ অবরোধ

Eidin by Eidin
June 14, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
পানীয় জলের দাবিতে পথে নামতে হল কাটোয়ার দাঁইহাটের বাসিন্দাদের, ক্ষিপ্ত জনতার পথ অবরোধ
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জুন : পানীয় জলের দাবিতে পথে নামতে হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটের বাসিন্দাদের । আজ শনিবার দুপুরে দাঁইহাট পুরসভার ঘোষপাড়ায় রাস্তায় বাঁশের ব্যারিকেড করে অবরোধ করে রাখেন স্থানীয় বেশ কিছু পুরুষ ও মহিলারা ৷ কাঠ ফাটা রোডের মধ্যে তারা ঠায় সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকেন । ঘন্টা তিনেক ধরে চলে অবরোধ । ছুটে আসেন দাঁইহাট পুরসভায় চেয়ারম্যান প্রদীপ রায় । আসে পুলিশও । অবশেষে চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় । 

জানা গেছে,দাঁইহাট পুরসভার কাছারিপাড়ায় পানীয়জলের একটা পাম্প রয়েছে । পুরসভার ১১ ও ৩ নম্বর ওয়ার্ডসহ বেশকয়েকটি পাড়া মিলে অন্তত ৩০০ টি পরিবার পানীয় জলের জন্য মূলত ওই পাম্পের উপর নির্ভরশীল । কিন্তু দিন তিনেক আগে পাম্পটি বিকল হয়ে যায় । তারপর সেটি মেরামতির জন্য পুরসভার তরফে কোনো আগ্রহ দেখা যায়নি বলে অভিযোগ ৷ এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছিল ওই পরিবারগুলি । স্থানীয়রা পুরসভার কাছে এনিয়ে একাধিকবার জানান। কিন্তু পুর কর্তাদের কোনো হেলদোল না দেখে এদিন ক্ষিপ্ত বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন । অবরোধে মহিলাদের সংখ্যাই বেশি ছিল । তাদের কারোর হাতে ছিল একটা করে বালতি । কেউ গরম থেকে বাঁচতে সাথে এনেছিলেন হাতপাখা ।

 চেয়ারম্যান প্রদীপ রায়ের সাফাই হল, ‘মিস্ত্রি পাওয়া যাচ্ছে না । শুক্রবার মিস্ত্রি আসার কথা থাকলেও সে না আসায় পাম্প মেরামত করা সম্ভব হয়নি ৷’ তবে আজকের মধ্যে পাম্প মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি ।। 

Previous Post

“পুলিশ-তৃণমূল-জিহাদী এক হয়ে গেছে,আমি মুকুল মিঁয়ার গ্রেপ্তার চাই” : বললেন শুভেন্দু অধিকারী

Next Post

বাংলাদেশ : বিয়েতে নিমন্ত্রণ না করায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট

Next Post
বাংলাদেশ : বিয়েতে নিমন্ত্রণ না করায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট

বাংলাদেশ : বিয়েতে নিমন্ত্রণ না করায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট

No Result
View All Result

Recent Posts

  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • বিমান বাতিল, বাড়ি ফেরার কোনও পথ নেই; প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চাইলেন দুবাইতে আটকে পড়া বলিউড অভিনেত্রী  
  • ভাতারে পুত্রবধূর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি
  • ফের তেহরানের প্রাণকেন্দ্রে মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচির মার্কিন দূতাবাসে হামলা,পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ৯
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.