• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘রেলে বেসরকারীকরণ নয়,দরকার যাত্রী নিরাপত্তা ও সুবিধার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি’-জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Eidin by Eidin
April 9, 2022
in দেশ
‘রেলে বেসরকারীকরণ নয়,দরকার যাত্রী নিরাপত্তা ও সুবিধার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি’-জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস ।
6
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৯ এপ্রিল : রেলের বেসরকারীকরণের কোনও পরিকল্পনা নেই কেন্দ্র সরকারের । যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির দরকার । শনিবার রেল মন্ডপম পেরাম্বুরে ভারতীয় রেলওয়ে মজদুর সংঘের (BRMS) ২০ তম সর্বভারতীয় সম্মেলনের ডিজিটালি উদ্বোধন করতে এসে এই কথাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । তিনি বলেন,’রেলকে বেসরকারিকরণ করা হবে বলে বিরোধী দলগুলি বারবার অভিযোগ করছে । আমি স্পষ্ট করে বলতে চাই, রেলওয়ে একটি অত্যন্ত জটিল প্রতিষ্ঠান । রেলের বেসরকারিকরণের কোনো নীতি নেই । এমন কোনো পরিকল্পনা নেই । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের রেলের বেসরকারীকরণের কোনও ইচ্ছা নেই ।’ তিনি জানান,বরঞ্চ হল রেলের জন্য যা ভাল তা করার চেষ্টা করা এবং তা এগিয়ে নিয়ে যাওয়াটাই এখন লক্ষ্য । যাত্রীদের আশা-আকাঙ্খা পূরণের জন্য রেলওয়ের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার ক্ষেত্রে ।
পাশাপাশি রেলমন্ত্রী বলেন, ‘বন্দে ভারত এক্সপ্রেসে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির (ICF) মত স্বদেশী প্রযুক্তির সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ।’ উল্লেখ্য,বন্দে ভারত এক্সপ্রেস কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে পেরাম্বুরে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ডিজাইন ও তৈরি করা হয়েছে ।
রেলে নিয়োগের ক্ষেত্রেও এদিন পূর্ববর্তী ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সমালোচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । তিনি বলেন,’নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে রেলওয়েতে সাড়ে লাখ শুণ্যপদ পূরণ করেছে এবং ১.৪০ লাখ পদ পূরণের পদক্ষেপ নিয়েছে । আমি নিজে ১৫ দিনে একবার নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করছি যাতে কোনও বাধার না সৃষ্টি হয় ।।

Previous Post

তৃণমূল নেতাদের বিক্রী করা মাটি বোঝাই ওভারলোড ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নিরীহ গ্রামবাসীর, প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ

Next Post

বিদ্যালয়ের গেটের বাইরে বিক্রী হওয়া বরফ মিশ্রিত ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ বহু পড়ুয়া

Next Post
বিদ্যালয়ের গেটের বাইরে বিক্রী হওয়া বরফ মিশ্রিত ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ বহু পড়ুয়া

বিদ্যালয়ের গেটের বাইরে বিক্রী হওয়া বরফ মিশ্রিত ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ বহু পড়ুয়া

No Result
View All Result

Recent Posts

  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড় ক্রিকেট জগৎ 
  • বৃহস্পতি অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : জ্ঞান, বিদ্যা, ধন এবং সৌভাগ্য বাড়াতে পাঠ করুন
  • পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে প্রাণে মারার চেষ্টা ; অভিযোগের তির বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের দিকে 
  • হিন্দুদের “টুকরো টুকরো করা”র হুমকি দেওয়া কংগ্রেস নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মুকাররম খানের অস্বস্তি বাড়াল কর্ণাটক হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.