• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আলু-পিঁয়াজের মালা পরে মন্দিরে পূজো দিয়ে বিতর্কে জড়ালেন পূর্বস্থলী দক্ষিণের কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল 

Eidin by Eidin
March 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আলু-পিঁয়াজের মালা পরে মন্দিরে পূজো দিয়ে বিতর্কে জড়ালেন পূর্বস্থলী দক্ষিণের কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : আলু- পিঁয়াজের মালা পরে কালী মন্দিরে পূজো দিয়ে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল । কারন হিন্দু শাস্ত্রে পেঁয়াজ-রসুনকে আমিষের তালিকায় ফেলা হয় । আর এই কারনে এক দুই প্রকার কন্দমূল পূজায় বা মন্দিরে নিয়ে যাওয়ার উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে । কিন্তু আলু ও পিঁয়াজ চাষীদের ন্যায্যমূল্য পাইয়ে দেওয়ার জন্য প্রতীকী আন্দোলনের নামে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে সেই বাধ্যবাধকতা অমান্য করার অভিযোগ তোলা হচ্ছে ৷ 

পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভার জন্য ভোটগ্রহণ দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ ২৩শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গণনার দিন ধার্য হয়েছে ৪ঠা মে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রবিবার কংগ্রেস ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার প্রার্থী করা হয়েছে রবীন্দ্রনাথ মণ্ডলকে ৷ এদিকে দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য নির্বাচনী প্রচারে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছে কংগ্রেসকে৷ যেকারণে নিজের নাম ঘোষণা হতেই আজ সোমবার সকাল থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন রবীন্দ্রনাথ মণ্ডল । 

সর্বপ্রথমে আজ সকালে গলায় আলু ও পিঁয়াজের মালা  পরে কালনার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরে পূজো দিতে যান রবীন্দ্রনাথ৷ দেবী সিদ্ধেশ্বরীর নিত্যসেবা চলাকালীন আলু ও পিঁয়াজের মালা পরেই তিনি মন্দিরে ঢুকে দেবীকে প্রনাম করে আসেন । এরপর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি জানান, শান্তিপূর্ণ ভোটের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করতেই তিনি পুজো দিতে এসেছেন। পাশাপাশি, গ্রামাঞ্চলের চাষিরা আলু ও পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ায় তাদের দুরবস্থার প্রতিবাদ হিসেবেই তিনি এই মালা পরেছেন। তিনি আরও জানান, পুজোর পর তিনি এসডিও অফিসে গিয়ে আলু ও পেঁয়াজের ন্যায্যমূল্য  নিয়ে প্রতিবাদ জানাবেন এবং যতদিন না সরকার চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু-পেঁয়াজ কিনছে করছে, ততদিন তিনি এই প্রতীকী আন্দোলন চালিয়ে যাবেন । কিন্তু তিনি পিঁয়াজ নিয়ে দেবীর মন্দিরে ঢোকায় এলাকায় কানাঘুঁষো শুরু হয়েছে ।। 

Previous Post

“বিষাক্ত ধর্মনিরপেক্ষতা” : যেভাবে মুলায়েম- মায়াবতীরা বসবাসের অযোগ্য করে তুলেছিল উত্তরপ্রদেশকে 

No Result
View All Result

Recent Posts

  • আলু-পিঁয়াজের মালা পরে মন্দিরে পূজো দিয়ে বিতর্কে জড়ালেন পূর্বস্থলী দক্ষিণের কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল 
  • “বিষাক্ত ধর্মনিরপেক্ষতা” : যেভাবে মুলায়েম- মায়াবতীরা বসবাসের অযোগ্য করে তুলেছিল উত্তরপ্রদেশকে 
  • রোহিত ও রিকলেটনের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতাকে বিধ্বস্ত করল মুম্বাই 
  • সমাজবাদী পার্টির সাংসদ জিয়া- উর-রহমান বারকের শ্যালক ডাঃ জায়েদ ওয়ারসি ও তার বাবা মহম্মদ আসলামের বিরুদ্ধে নার্সকে তিন বছর ধরে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ  
  • “প্রত্যাহার” : যোগসূত্রের পঞ্চম অঙ্গে ইন্দ্রিয় প্রত্যাহার নিয়ে মহর্ষি পতঞ্জলির গুরুত্বপূর্ণ উপদেশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.