• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কন্দহরে পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীকে হত্যা

Eidin by Eidin
July 16, 2021
in আন্তর্জাতিক
কন্দহরে পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীকে হত্যা
নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকী । ফাইল ছবি৷।
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ জুলাই : আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় চিত্র সাংবাদিক সাংবাদিক দানিশ সিদ্দিকীকে হত্যা করা হল । শুক্রবার আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে (Farid Mamundzay) এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন । তিনি জানিয়েছেন, আফগান সুরক্ষা বাহিনীর সাথে রিপোর্টিং কাজ করছিলেন দানিশ সিদ্দিকী। সে সময় তাঁকে হত্যা করা হয় ।
মুম্বাইয়ের বাসিন্দা ৪০ বর্ষীয় দানিশ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন । জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র দানিশ কর্মজীবনের প্রথম দিকে টেলিভিশন সাংবাদিক হিসেবে শুরু করেন । পরে চিত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন । দীর্ঘ প্রায় ১১ বছর ধরে তিনি রয়টার্সের সঙ্গে যুক্ত ছিলেন । ইরাকের মসুলের যুদ্ধ,হংকং প্রোটেস্ট,নেপালের ভূমিকম্প প্রভৃতি ঘটনার ছবি সংগ্রহ করতে গিয়েছিলেন দানিশ । তিনি ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন । রোহিঙ্গাদের নিয়ে কভারেজের জন্য তাঁকে এই পুরষ্কার দেওয়া হয় । ভারতীয় সাংবাদিক হিসাবে তিনিই প্রথম পুলিৎজার পুরষ্কার অর্জন করেছিলেন ।
এদিকে আফগানিস্তান থেকে ন্যাটোবাহিনী সরে যেতেই ফের স্বমূর্তি ধারন করেছে তালিবান । আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম করতে একের পর এক জেলা দখল নিতে শুরু করেছে উগ্রপন্থী এই সংগঠন । ইতিমধ্যে দুই শতাধিক জেলা তালিবানি দখলে চলে এসেছে । ফলে গোটা আফগানিস্থান জুড়ে আফগানি সেনার সঙ্গে তালিবানদের ভয়ঙ্কর লড়াই চলছে । সেই খবর সংগ্রহ করতে দিন কয়েক আগেই আফগানিস্থানে গিয়েছিলেন দানিশ সিদ্দিকী ।
স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে,কন্দহরের স্পিন বোলডাক জেলায় দানিশকে হত্যা করা হয় । তাদের মতে, সিদ্দিকী সম্প্রতি একজন পুলিশ সদস্যকে উদ্ধারের জন্য আফগান বিশেষ বাহিনী পরিচালিত একটি মিশন কভার করার পর থেকে সন্ত্রাসবাদিদের নিশানায় চলে এসেছিলেন । দানিশ বৃহস্পতিবার রাতে আফগান সেনা শিবিরেই ছিলেন । সেই সময় তালিবানি হামলা হয় । গুলিতে গুরুতর জখম হন দানিশ । ঘটনার কিছুক্ষনের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে খবর ।
এদিন এক ট্যুইটার বার্তায় আফগান রাষ্ট্রদূত দানিশ সিদ্দিকীর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘গতরাতে কান্দাহারে বন্ধু দানিশ সিদ্দিকী হত্যার করুণ সংবাদে আমি গভীর ভাবে শোকাহত । সন্ত্রাসীরা যখন আক্রমণ করেছিল তখন পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় সাংবাদিক আফগান সুরক্ষা বাহিনীর সাথে ছিলেন । কাবুলের উদ্দেশ্যে রওনা হওয়ার ২ সপ্তাহ আগে তার সাথে আমার দেখা হয়েছিল । তিনি ফটো সাংবাদিকতা করেছিলেন । তাঁর পরিবার ও রয়টার্সকে সমবেদনা জানাই ।’।

Previous Post

শ্রীনগরে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ২ লস্কর জঙ্গি

Next Post

মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের তদন্তভার সিআইডির হাতে

Next Post
মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের  তদন্তভার সিআইডির হাতে

মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের তদন্তভার সিআইডির হাতে

No Result
View All Result

Recent Posts

  • টাকা উদ্ধার কাণ্ডে দুই ধৃতের জামিন মঞ্জুর হতেই বর্ধমানে অতিরিক্ত পুলিশ সুপারকে নোবেল পুরস্কার দেওয়া কথা বললেন সাংসদ সৌমিত্র খাঁ
  • বেন স্টোকসের কথায়  “অতিপ্রাকৃত” ; কেভিন পিটারসন বললেন, “মনে হচ্ছিল যেন ভিডিও গেম চলছে” : বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের ঝড়ো ইনিংসের ঘোর কাটছে না প্রাক্তনীদের 
  • রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় যুব দল
  • যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  
  • কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.