• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভাবের সঙ্গে অসম যুদ্ধে পরাজয় স্বীকার করলেন ‘মহাভারত’-এর ভীমের চরিত্রাভিনেতা প্রবীণ কুমার সোবতির

Eidin by Eidin
February 8, 2022
in বিনোদন
অভাবের সঙ্গে অসম যুদ্ধে পরাজয় স্বীকার করলেন ‘মহাভারত’-এর ভীমের চরিত্রাভিনেতা  প্রবীণ কুমার সোবতির
প্রবীণ কুমার সোবতি । ছবি সৌজন্যে ট্যুইটার ।
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ ফেব্রুয়ারী : অভাবের সঙ্গে অসম যুদ্ধে পরাজয় স্বীকার করলেন বিআর চোপড়া পরিচালিত ‘মহাভারত’ সিরিয়ালের ভীমের চরিত্রাভিনেতা প্রবীণ কুমার সোবতির । আর্থিক সমস্যা যত বেড়েছে ততই দেখা দিচ্ছিল শারীরিক অসুস্থতার লক্ষণ । শেষ পর্যন্ত ৭৪ বছর বয়সে থেমে গেল দীর্ঘদেহী সোবতির পথচলা ।
শুধু অভিনয় জগতেই নয়, ক্রীড়াঙ্গনেও সুনাম অর্জন করেছিলেন প্রবীণ কুমার সোবতি । উচ্চতা এবং শারীরিক শক্তির কারণে একজন ক্রীড়াবিদ হিসাবে কর্মজীবন শুরুটা তিনি । ‘হ্যামার ও ডিস্ক থ্রো’তে নিপুন ছিলেন সোবতি । ১৯৬০ ও ১৯৭০-এর দশকে এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এনে দিয়েছিলেন বেশ কয়েকটি পদক । যার মধ্যে হংকং-এ এশিয়ান গেমসে স্বর্ণপদক রয়েছে। এছাড়াও তিনি দুবার অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ।
পরবর্তীকালে তিনি বলিউডে এসে অভিনয় জীবন শুরু করেন । বিআর চোপড়ার সাথে সাক্ষাৎ হওয়ার আগে তিনি প্রায় ৩০ টি ছবিতে অভিনয় করেছিলেন । অমিতাভ বচ্চনের শাহেনশাহ-এ মুখতার সিং-এর চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন । এছাড়া তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল কারিশমা কুদরত কা, যুধ, জাবরদাস্ত, সিংহাসন, খুদগার্জ, লোহা, মহব্বত কে দুশমান, ইলাকা প্রভৃতি ৷ তবে বিআর চোপড়া পরিচালিত টিভি ধারাবাহিক ‘মহাভারত’-এর ভীমের ভূমিকায় অভিনিয় তাঁকে খ্যাতির শিরোনামে এনে দেয় ।
প্রবীণ কুমার সোবতি ২০১৩ সালে রাজনীতিতে প্রবেশ করেন । আম আদমি পার্টির টিকিটে তিনি দিল্লির উজিরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । কিন্তু নির্বাচনে তিনি হেরে যান । এরপর তিনি এএপি ছেড়ে বিজেপিতে যোগ দেন । কিন্তু শেষ দিনগুলোতে প্রবল আর্থিক সঙ্কটে তাঁকে কষ্ট পেতে হয়েছে । তিনি সরকারের কাছে সাহায্যের আবেদনও করেছিলেন । শেষ পর্যন্ত অভাবের কাছেই পরাজয় স্বীকার করতে হল মহাভারতের ভীম প্রবীণ কুমার সোবতিকে ।।

Previous Post

দল প্রার্থী করলেও নানা আইনি গেরোয় ভোটে লড়া থমকে যেতে বসেছে পূর্ব বর্ধমানের ডান বাম সব দলেরই একাংশ প্রার্থীদের

Next Post

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী সদ্য নিট পাশ করা মেধাবী পড়ুয়া, পরিবারের দাবি মারন গেমে আসক্তিই কেড়েছে প্রাণ

Next Post
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী সদ্য নিট পাশ করা মেধাবী পড়ুয়া, পরিবারের দাবি মারন গেমে আসক্তিই কেড়েছে প্রাণ

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী সদ্য নিট পাশ করা মেধাবী পড়ুয়া, পরিবারের দাবি মারন গেমে আসক্তিই কেড়েছে প্রাণ

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.