• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 

Eidin by Eidin
April 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ এপ্রিল : এবারের ভোটে গাজোল বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রফুল্ল চন্দ্র সরকার ৷ কিন্তু ভোট ভাগাভাগি আটকাতে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকেই সমর্থনের ঘোষণা করলেন ৷ আজ শুক্রবার উত্তর মালদা বিজেপি কার্যালয়ে স্থানীয়  সাংসদ খগেন মুর্মু ও জেলা সভাপতি প্রতাপ সিং-এর উপস্থিতিতে প্রফুল্লবাবু বলেন,’আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম৷ কিন্তু পরে বুঝতে পারি যে রাজ্যে পরিবর্তনের খুব দরকার। আর এই পরিবর্তন আনা একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব৷ তাই ভোট ভাগাভাগি যাতে না হয় সেই কারনে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম । বিজেপিই পারে পশ্চিমবঙ্গে পরিবর্তন ও সুশাসন আনতে ।’ 

প্রসঙ্গত,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটাই কথা বলেন যে এবারের বিধানসভার ভোটে আরও ৫ থেকে ৭ শতাংশ হিন্দু ভোট একত্রিত করতে পারলেই তৃণমূলের পতন নিশ্চিত । সেই লক্ষ্যে হিন্দুত্ববাদ, অনুপ্রবেশ,জনবিন্যাসের পরিবর্তন ও শাসকদলেতর হিন্দু বিরোধী মানসিকতার অভিযোগ তুলে প্রচার চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির । কিন্তু বিদায়ী বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ফের টিকিট দেওয়ায় ক্ষিপ্ত প্রফুল্ল চন্দ্র সরকার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন । ফলে হিন্দু ভোট ভাগ হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছিল । অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করায় স্বস্তিতে বিজেপি । 

খগেন মুর্মু বলেন,’পশ্চিমবঙ্গে সুশাসন,উন্নয়ন, কর্মসংস্থান ও নারীদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি। সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে সেজন্যই আজকে অনেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিকে এসে যোগদান করছে । প্রফুল্ল চন্দ্র সরকার তিনি নির্দল প্রার্থী হিসেবে গাজোল থেকে দাঁড়িয়েছিলেন । কিন্তু সেখানে তিনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপির হাতকে শক্ত করলেন ।’ গাজোল বিধানসভাতে এবারও পদ্মফুল ফুটবে বলে আশাবাদী তিনি । 

গাজোলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি প্রতাপ সিংও । তিনি জানান যতদিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ এবারের ভোটে সালে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে৷ তবে প্রফুল্ল চন্দ্র সরকার মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করায় বেজায় চটেছে তৃণমূল । মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন,’বিদায়ী বিধায়ককে নিয়ে গাজোলজুড়ে অসন্তোষ রয়েছে । তাকে বিজেপি কর্মীরা মেনে নিতে পারছে না । প্রফুল্ল বাবুর যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে দেখা যাবে তিনি বিজেপিরই একজন সমর্থক ছিলেন ।  তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষ আর ম্যানেজ হবে না৷ গাজলের মানুষ এবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে প্রচুর ভোটে জেতাবে ।’।

Prafulla Sarkar of Maldar Gajol withdraws nomination of independent candidate and announces support for BJP; Swasti is in saffron camp.

Tags: Gajol BJPMaldaWestBengal Election 2026
Previous Post

আশ্রমে দলীয় পতাকা হাতে ঢুকে সাধুসন্তদের ‘ঘাড় ধাক্কা দিয়ে’ বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে, ভিডিও শেয়ার করে শুভেন্দু বললেন : ‘কথা দিলাম,৪ঠা মে-র পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে’

Next Post

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 

Next Post
উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 

No Result
View All Result

Recent Posts

  • উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 
  • নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থনের ঘোষণা করলেন মালদার গাজোলের প্রফুল্ল সরকার ; স্বস্তি গেরুয়া শিবিরে 
  • আশ্রমে দলীয় পতাকা হাতে ঢুকে সাধুসন্তদের ‘ঘাড় ধাক্কা দিয়ে’ বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে, ভিডিও শেয়ার করে শুভেন্দু বললেন : ‘কথা দিলাম,৪ঠা মে-র পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে’
  • সপ্তম বেতন কমিশন,মহিলা ও বেকারদের ৩,০০০ টাকা ভাতা, অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ ও ইউসিসি লাগু : বাংলায় শায়ের ‘সংকল্পপত্রে’ মেগা প্রতিশ্রুতি
  • এনডিএ জোটকে নিঃশর্ত সমর্থন করল তামিলনাড়ুর মুসলিম সংগঠনগুলি ; ভোটের কয়েকদিন আগেই মুসলিমদের বিদ্রোহে বিপাকে স্ট্যালিন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.