• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজ্যপালকে ‘বিজেপির নেতা’ বলে মন্তব্য করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

Eidin by Eidin
July 4, 2023
in রাজ্যের খবর
রাজ্যপালকে ‘বিজেপির নেতা’ বলে মন্তব্য করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : রাজ্যপাল সিভি আনন্দ বোস যবে থেকে রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকায় ঘুরতে শুরু করেছেন,তবে থেকেই তাঁকে নিশানা করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা । এবার রাজ্যপালকে ‘বিজেপির নেতা’ বলে মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । তিনি বলেন,’মহামান্য রাজ্যপালের নিরপেক্ষ থাকা উচিত । কিন্তু তাঁর চাকরি বাঁচানোর জন্য হয় তো তিনি বিজেপির নেতার মত আচরণ করছেন,তা করুন। কারন বিজেপির তো নেতার খুব অভাব আছে । তাতে কিছু লাভ হবে না । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য সব বুথেই তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন ।’
আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারে আউশগ্রামের দিগনগরে এসেছিলেন অরূপ বিশ্বাস । দিগনগর ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে রোড শো করেন তিনি । পরে গোপীনাবাটি ফুটবল মাঠে একটি জনসভায় যোগ দেন তিনি । সভায় বক্তব্য রাখার সময় তিনি সিপিএমকে “খুনীর দল” এবং বিজেপিকে “মিথ্যাবাদী” বলে নিশানা করলেন । মন্ত্রী বলেন,’সিপিএম খুনীর দল । আর বিজেপি মিথ্যাবাদী । মণিপুরে আগুন জ্বলছে । দুশো মানুষ মারা গেল । অথচ প্রধানমন্ত্রীর একবার মণিপুরে গিয়ে মানুষকে সান্তনা দেওয়ার সময় হল না ।’ পাশাপাশি নিজেদের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে অরূপ বিশ্বাস বলেন,’আমরা যা যা বলেছিলাম,সব কথা রেখেছি । মানুষ লক্ষীর ভাণ্ডার, কৃষক ভাতা, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, পাচ্ছেন । তফসিলি উপজাতির মানুষ ভাতা পাচ্ছেন । কৃষকরা সুবিধা পাচ্ছেন ।’ তাঁর দাবি,’প্রান্তিক এলাকায় উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে মানুষ এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে ।’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের মোবাইলে ফোন করে গোপীনাবাটি ফুটবল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ।।

Previous Post

কাটোয়ায় দিনভর দাপিয়ে বেড়ালেন বিজেপি নেতা জয় ব্যানার্জি

Next Post

অভিষেক-শুভেন্দুর তরজার ফাঁকে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের ছবি সহ চুরি ও দুর্নীতির তথ্য তুলে ধরে প্রচারে মাতাচ্ছে সিপিএম

Next Post
অভিষেক-শুভেন্দুর তরজার ফাঁকে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের ছবি সহ চুরি ও দুর্নীতির তথ্য তুলে ধরে প্রচারে মাতাচ্ছে সিপিএম

অভিষেক-শুভেন্দুর তরজার ফাঁকে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের ছবি সহ চুরি ও দুর্নীতির তথ্য তুলে ধরে প্রচারে মাতাচ্ছে সিপিএম

No Result
View All Result

Recent Posts

  • শ্রীবিষ্ণুর ৫ অস্ত্রের উদ্দেশ্যে নিবেদিত এই অত্যন্ত শক্তিশালী স্তোত্রটি ভয়, পাপ ও শত্রুর হাত থেকে রক্ষা করে
  • মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইসরায়েলের মাধ্যমে রপ্তানি করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু ; বললেন : “ইরানি শাসনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং খোমিনি বাহিনীর মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে” 
  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • চলতি যুদ্ধ ইরানে আরও উগ্রপন্থী ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষী একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে : আইডিএফ 
  • প্রাণ বাঁচাতে দুবাই থেকে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে এসেছেন সানিয়া মির্জা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.