• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’ এর অভিনেতা দিনেশ ফাডনিসের অকাল প্রয়াণ

Eidin by Eidin
December 6, 2023
in বিনোদন
জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’ এর অভিনেতা দিনেশ ফাডনিসের অকাল প্রয়াণ
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৬ ডিসেম্বর : জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’-এর ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস (Dinesh Phadnis) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর । সিআইডির দয়ার চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ‘দীনেশ মঙ্গলবার বেলা ১২.০৮ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । দীনেশ একাধিক অঙ্গ ব্যর্থতার (Multiple organ failure) কারণে মারা গেছেন। অনেক জটিলতা ছিল এবং গতকাল রাতে তাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ।’
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় মুম্বাইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় ওই অভিনেতার । সিআইডির পুরো কাস্ট তাদের শেষ শ্রদ্ধা জানাতে দীনেশের বাড়িতে গিয়েছিলেন ।
সোনি টিভিতে বিগত দুই দশক ধরে চলা সিলিয়াল সিআইডিতে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন দিনেশ ফাডনিস । তিনি জনপ্রিয় সিটকম তারক মেহতা কা উল্টা চশমা-তেও উপস্থিত ছিলেন,এছাতসুপার ৩০ এবং সরফারোশের মতো চলচ্চিত্রগুলিতে সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন । অভিনেতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন এবং প্রায়শই নাতির সাথে নিজের ছবি শেয়ার করতেন ।
‘সিআইডি’-এর অভিজিতের ভূমিকায় অভিনয় করা অভিনেতা আদিত্য শ্রীবাস্তব পিটিআইকে বলেছেন, ‘আমরা জানি যে তার লিভারের সমস্যা ছিল এবং এটি অন্যান্য অঙ্গগুলিতে প্রভাব ফেলেছিল । তিনি দু-তিন দিন ধরে খুবই অসুস্থ ছিলেন । তিনি আর লড়াই করতে পারেননি ।’ এর আগে রবিবার জানা যায় যে দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে দয়ানন্দ শেঠি নিশ্চিত করেন যে এটি কার্ডিয়াক অ্যারেস্ট নয়, বরঞ্চ মাল্টি অর্গান ড্যামেজ ।।

Previous Post

সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাস কমান্ডারদের নির্মুল করল ইসরায়েলের বাহিনী

Next Post

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তির বাবার অস্বাভাবিক মৃত্যু

Next Post
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তির বাবার অস্বাভাবিক মৃত্যু

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তির বাবার অস্বাভাবিক মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • রাতভর তালিবানের ব্যাপক হামলায় ৫৫ পাক সেনা খতম, ১৯ পাকিস্তানি পোস্ট ও একটি বিমান ধ্বংস ; “ভারতের প্রতিনিধি তালিবান”দের দেখে নেওয়ার হুমকি পাকিস্থানি প্রতিরক্ষামন্ত্রীর
  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.