এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ মার্চ : আজ রবিবার ইসলামাবাদে পাকিস্তানি জনপ্রিয় টিকটকার সানা জাভেদকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতক মুহাম্মদ সাদিক ছিলেন সানার স্বামী, সানা জাভেদকে গুলি করার পর আত্মহত্যা করেছেন তিনি । ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ইসলামাবাদের (এইচ-১১) এলাকার একটি থানার কাছে ঘটেছে।
জানা গেছে, পশতু ভাষায় কন্টেন্ট তৈরি করা টিকটকার সানা জাভেদ মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাটকের বাসিন্দা ছিলেন। টিকটকে তার ১.২ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল এবং তিনি সেখানে সক্রিয় ছিলেন। সানাকে তার ভিডিও গুলোতে মাঝে মাঝে আফগান জাতীয় পতাকা আঁকা পোশাক পরতে দেখা যেত। কর্মকর্তাদের মতে, সানার স্বামী আগে আত্তাক এলাকায় পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। হত্যার কারন এখনো প্রকাশ করেনি পুলিশ ।।
