• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : বেণীমাধব

Eidin by Eidin
March 29, 2023
in ব্লগ
কবিতা  : বেণীমাধব
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বেণীমাধব বেণীমাধব আজ মধুমাসে
সত্যি বলো এই মেয়েটি তোমার চোখে ভাসে?
বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূল
সেই তো আমার প্রথম মরণ মালতী ইস্কুল।

স্কুল থেকে বাড়ি ফেরা ঘরের ভিতর ঘর
সারা হৃদয় জুড়ে তখন ভীষণ রকম জ্বর।
লেখাপড়ায় ছন্নছাড়া ঘুম আসে না মোটে
বেণীমাধব মনটা তোমার বাঁশির ডাকে ছোটে।

মনে পড়ে বেণীমাধব সুলেখাদের বাড়ি,
চার চক্ষের শুভদৃষ্টি আমি তখন শাড়ি।
একলা ভীষণ বেণীমাধব আজ মধুমাসে
সত্যি বলো বেণীমাধব সেসব মনে ভাসে??

হঠাৎ সেদিন তোমায় দেখি পার্কের এক কোণে
প্রেয়সী তোমার আঙুল‌ ছুঁয়ে বসে দুইজনে।
বুকে আগুন বেণীমাধব তুফান মনের ঘরে
এমন দৃশ্য কোন প্রেমিকা সইতে বলো পারে???

আমার দেশে বসন্ত নেই বৃষ্টি বারোমাস
কৃষ্ণচূড়া মুখ ফেরালো বুকে দীর্ঘশ্বাস।
আমি এখন কেমন আছি? কেই বা খোঁজ রাখে?
বেণীমাধব আমার মা যে তারার দেশে থাকে।

ভালই আছি বেণীমাধব তোমার আলোয় আলো
দুচোখ জুড়ে শুধু আমার অমাবস্যার আলো।
বুকে আগুন বেণীমাধব ভীষণ রকম ঝড়
কেন এলে যদি হবে অন্য মেয়ের বর !!

Previous Post

রাস্তা না পেয়ে তৃণমূলের পার্টি অফিসের নাম নিশানা সাফ করে দিল ক্ষুব্ধ গ্রামবাসী

Next Post

কবিতা : শিশু

Next Post
কবিতা  : শিশু

কবিতা : শিশু

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এস-এর প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তান : তালেবান-অনুমোদিত সংবাদমাধ্যমের রিপোর্ট 
  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.