• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : শিখণ্ডী রূপে পাঞ্চালি

Eidin by Eidin
September 12, 2023
in ব্লগ
কবিতা : শিখণ্ডী রূপে পাঞ্চালি
13
SHARES
181
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

হ্যাঁ আমিই সেই পঞ্চপান্ডবের সহধর্মিণী
পাঞ্চালি,
যাকে অর্জুন স্বয়ম্বর সভায় লক্ষ্যভেদে জিতে নিয়েছিলেন!
আমি সেই পাঞ্চালি যাকে ভাগ হতে হয়েছিল
পাঁচ পতির মাঝে,
যাকে কৌরব গণ পূর্ন সভা মাঝে বস্ত্র হরণের মত
নীচ কাজেও কুণ্ঠা বোধ করেনি,
যার অপমানে পিতামহ ভীষ্ম
গুরু দ্রোনের মত মহান পুরুষও ছিলেন নিশ্চুপ ।।
পরম সত্যবাদী ধর্মপুত্রও মাথা নিচু করে মেনে নিয়েছিলেন নিরবে।।
হ্যাঁ আমি সেই পাঞ্চালি যাকে বেশ্যা বলতেও কর্ণের ও ঠোঁট কাঁপে নি এক ফোঁটাও।।
যার অপমানে গোটা সভা মেতে উঠেছিল এক
অমানুষিক হাসি কলরবে,,
হ্যাঁ আমিই সেই যাজ্ঞসেনি যার জন্ম জ্বলন্ত যজ্ঞ কুণ্ড থেকে,
আমিই সেই দ্রুপদ কন্যা দ্রৌপদী,
যার জন্য মহাভারত ।।
আজ আমি আবারও ফিরে এসেছি নুতন রূপে
অগাধ প্রশ্নের মুখমুখী হতে।।
আচ্ছা বলতে পারো!
কেনো এই লাঞ্ছনা শুধু আমার বেলায়!
তোমার কেনো নয়?
আমাকেই কেনো ভাগ হতে হবে তোমাদের মাঝে!
কেনো পণ রাখা হবে মিথ্যা পাশা খেলায়!
আমার প্রশ্ন স্বয়ং গোবিন্দের কাছে,
হয়তো তুমি তোমার কৃষ্ণার মান বাঁচিয়েছিলে ,
তবুও তুমি তো চাইলেই পারতে সব কিছু বন্ধ করতে!
কিন্তু তা তুমি করনি।
আমার প্রশ্ন পিতামহের কাছে,
সেদিন কেন তিনি তাঁর কুলোবধুর
অপমান সহ্য করে ছিলেন নিরবে!
আমার প্রশ্ন আমার পাঁচ স্বামীর কাছে
কিসের অধিকারে আমায় তাঁরা পণ রাখে!
তবে আমি কি শুধুই তোমাদের হাতের পুতুল!
কেনো যুগে যুগে আমার মত পাঞ্চালি দের
সব সময় ভোগ্য বস্তু হতে হয় তোমাদের তৈরি
মহান পুরুষতান্ত্রিক সমাজে।
আবার আমারই সারা শরীরে এঁকে দাও কলঙ্কের
আলপনা!
আর নয়…………
আর নয় এই লাঞ্ছনা!
তবে এবার আমি নই কোনো পাঞ্চালি,
নই কোনো দ্রৌপদী।
তোমার অস্ত্রে তোমাকেই পরাজিত করতে,
আমি হবো শিখণ্ডী।।
এক অঙ্গে নারীবাদী ও পুরুষতন্ত্রের রূপ।।
যার চোখে থাকবে অজস্র লাঞ্ছনার আগুন,
যার প্রতিটি কোথায় থাকবে মিথ্যা প্রবঞ্চনায় শিকার হওয়া শাণিত তীরের ফলা।।
যার প্রতি টি অঙ্গ হবে অপমানে অপমানিত হওয়া
তীব্র যন্ত্রণার শক্তি।।

Previous Post

মঙ্গলকোটে ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করল গণপুর ফুটবল ক্লাব

Next Post

কাশীধামে বাবা বিশ্বনাথকে পূজো দিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, শ্বশুরের চিতাভস্ম ভাসালেন ভাগিরথীতে

Next Post
কাশীধামে বাবা বিশ্বনাথকে পূজো দিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, শ্বশুরের চিতাভস্ম ভাসালেন ভাগিরথীতে

কাশীধামে বাবা বিশ্বনাথকে পূজো দিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, শ্বশুরের চিতাভস্ম ভাসালেন ভাগিরথীতে

No Result
View All Result

Recent Posts

  • “আপনি যত পারেন কুড়িয়ে যান, উত্তরবঙ্গে তৃণমূল শুন্য হবে” : কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর 
  • ভোটের আগে রাজ্য সরকারের দান-খয়রাতির রাজনীতি নিয়ে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট : আদালতের প্রশ্ন : “কর্মসংস্কৃতির কী হবে?” 
  • মনের সুখে যতখুশি বউকে পেটাও, কিন্তু ‘হাড় ভাঙা’ চলবে না : তালিবানের নতুন আইন 
  • শ্রীরামকৃষ্ণদেবের জন্মবার্ষিকীতে  মোদীর শ্রদ্ধাঞ্জলি পোস্ট দেখে “স্তম্ভিত’ মমতা !  
  • শারিরীক সম্পর্কের জন্য চাপ দেওয়ায় আত্মঘাতী বধূ, গ্রেপ্তার কেরালার কোল্লামের যুব কংগ্রেস নেতা সুহেল আনসারি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.