• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : নতুন করে শুরু

Eidin by Eidin
March 20, 2024
in ব্লগ
কবিতা : নতুন করে শুরু
9
SHARES
128
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এই যে তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে চোখের কোণা
রামধনু রঙ জোছনা মেখে আবার শুরু স্বপ্ন বোনা।
রুক্ষ ছিল মন নদীটা সেটায় এখন শ্রাবণ ধারা
বাউল বাতাস উদাস মনের খবর রাখে তুমি ছাড়া!
কলঙ্ক ছাপ চাঁদের গায়ে সোহাগ ভরা আঁধার নিশি
আজও আমি আগের মতন বড্ড তোমায় ভালবাসি।
ভ্রান্ত আমি বিপথ-গামী ভুলচুকে যায় সব ঠিকানা
খুঁজতে থাকি চোখের মাঝে হারিয়ে গেছে সেই নিশানা।

চুক্তি ছিল সঙ্গী হয়ে একই সাথে বাঁধবো বাসা
খেয়ার তরী ভাসিয়ে দিয়ে ডুব মেরেছে স্বপ্ন আশা।
সযতনেই আগলে আমি কষ্টগুলো নিচ্ছি গিলে
ভারাক্রান্ত শরীর ও মন মরছে তারা তিলে-তিলে।

কেমন তুমি আমির মাঝে দিনের রেখা করো শুরু?
পিয়াস বাড়ে মরুর বুকে পান্থপাদপ বালি ধূ-ধূ!
এই যে তুমি হাসির ছটায় রঙ ছড়িয়ে দিচ্ছ হানা
নতুন করে হোক না শুরু আগের মতন চেনাজানা।।

Previous Post

শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলার শুনানি শেষে বিচারকের মন্তব্যে অস্বস্তি বাড়ল শাসকদলের

Next Post

কেতুগ্রামে অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত আসামিকে আইপিসির নতুন আইনে সাজা দিল কাটোয়া আদালত

Next Post
কেতুগ্রামে অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত আসামিকে আইপিসির নতুন আইনে সাজা দিল কাটোয়া আদালত

কেতুগ্রামে অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত আসামিকে আইপিসির নতুন আইনে সাজা দিল কাটোয়া আদালত

No Result
View All Result

Recent Posts

  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ানোয় বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে তৃণমূল বিধায়ক “খোকন দাসের চামচা” বললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 
  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.