• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আঞ্চলিক কবিতা : হামার মরদ কবিট বটে

Eidin by Eidin
March 22, 2024
in ব্লগ
আঞ্চলিক কবিতা : হামার মরদ কবিট বটে
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

কুঁকড়া ডাকা ভোরে উঠ্যে কাজ কাম সারে টিভি ট খুল্যে গান শুনত্যে মন করে মংলি র।কিন্ত
আজ নাকি কবিতা দিবস!
কবিতাই হচ্চে খালি।
টিভি ট বন্ধ কইরে মরদ ট কে ডাকত্যে যাঁয়ে দেখে উয়ার মরদ উঠ্যে বইস্যে কি যে বইলছ্যে
মংলির কুনো কথা উয়ার কানে নাই সিমাছ্যে।

কি যে হইল্য মরদ টর কুছুই বুইঝত্যে লাইরছ্যে!
তখন থেক্যে কিমন মুখট উদাস হঁয়্যে বস্যে আছে ।
যেন গরহণ্ লাগ্যেছে…
জিঞ্জাস কইরল্যে শুধু বলছ্যে__ “কবিতা”
ই বাবা! ই “কবিতা”ট আবার কে বঠ্যে?
ওগো ? তুমরা কে কুথায় আছো গ?
হামার মরদ টকে ভুঁতে পাঁয়েছ্যে।
ওঝা ডাকো গুণিন ডাকো গ তুমরা।
উয়ার মাথায় ডাহিন চাঁপেছ্যে।
হায় ভগবান !হামার কি হইলো গ
হামার সংসার ট ইক্কেবারে ভাইস্যে গেল গো।
এ নির্ঘাত পুদি ডাহিনের কাম।
দাঁড়হা ! মুড়হাঝাঁটা দিঁয়ে তর বিষ যদি না ঝাড়ি তো হামার নাম ও মংলী লয়।
আরে এ পচা !তুয়ার বাপক্যে লিয়ে গুনিনের কাছকে যা কেনে!

ই দিকে গুনিন আস্যে জুতা মারে ঝাঁটা মারে ধুনা দেয় তবু মরদ হামার একই কথা উগরাত্যে থাক্যে “কবিতা”
শেষতক্ক উ পাড়ার নগেন মাইস্টর আস্যে “কবিতা “রহস্যর গিটট খুইলল্য…
বইল্যেক জুতা, ঝাঁটায়এ ভুত ঘাড় থাকত্যে লাইমব্যেক নাই।
উঁয়াকে একখান কাগজ কলম দাও কেনে!
কাগজ কলম পাঁয়ে মানুষ ট উঠ্যে বইসলো।
ইয়ার পর না জান কত কুছু যে লিখতে লাইগল্যক খাতা ট ভর্তি কইরে হামরা সক্কলে চাকচাঁদা হঁয়ে ভাল্যে রইলম।

আমি মুনে মুনে ভাইবল্যম… ই “কবিতা “তাহলে সে “কবিতা” লয়-
পড়া লিখ্যার কবিতা…
হামার মরদ তাহল্যে কবিট আছে বটে…….।।

Previous Post

মহিলা মাদ্রাসার ১২ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মুহতামিম শাহাদৎ হোসেন

Next Post

রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে ৩ দিন ধরে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

Next Post
রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে ৩ দিন ধরে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে ৩ দিন ধরে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.