• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাদাই গানের আসর ঘিরে জমজমাট মন্তেশ্বরের পিপলন গ্রাম

Eidin by Eidin
September 4, 2021
in রাজ্যের খবর
বাদাই গানের আসর ঘিরে জমজমাট মন্তেশ্বরের পিপলন গ্রাম
16
SHARES
229
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৪ সেপ্টেম্বর : বাদাই গানের আসর ঘিরে জমজমাট হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পিপলন গ্রাম । এদিন শনিবার থেকে শুরু হয়েছে প্রাচীন এই লোকগানের অনুষ্ঠান । চলবে রবিবার পর্যন্ত । বাদাই গান শুনতে আশপাশের ৮-১০ টি গ্রাম থেকে প্রচুর মানুষ পিপলন গ্রামে ভিড় জমাচ্ছেন ।
প্রাচীন লোকগানগুলির মধ্যে অন্যতম বাদাই গান । শুরুতে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনীর উপরেই ভিত্তি করেই বাদাই গান রচিত হত । গানের আসর বসত মূলত গ্রামের নাট মন্দিরে,বারোয়ারি তলায় বা কোনও সম্পন্ন গৃহস্থের বাড়ির উঠনে সামিয়ানা টাঙিয়ে । বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অভিনয়ের ঢঙে গান গেয়ে গ্রাম প্রদক্ষিণ করতেন শিল্পীরা । থাকতো ঢোল,কাঁসি,বাঁশি,বাঁশরী, খঞ্জনি, নুপূর প্রভৃতি বাদ্যযন্ত্র । প্রথম দিকে কীর্তনের সুরে বাদাই গান গাওয়া হলেও পরবর্তী কালে টপ্পা, ঝুমুর, গাজনের সুরের অনুপ্রবেশ ঘটে । কিন্তু সময়ের সাথে সাথে বাদাই গানের ভাষা ও সুরে লাগে আধুনিকতার ছোঁওয়া । গানের উপস্থাপনা একই থাকলেও ভাষায় ধর্মীয় কাহিনীর পাশাপাশি জায়গা নিতে শুরু করে লোকশিক্ষা,সমাজচিত্র ।
এক সময় বর্ধমান, হাওড়া প্রভৃতি জেলার গ্রামগুলিতে এই গানের খুব প্রসার ছিল । ধান রোয়া বা বোনার কাজ শেষ হলেই বাদাই গান শুরু হত । জন্মাষ্টমীর সময় থেকেই বাদাই গানের চর্চা চলতো । বিভিন্ন পালা,পার্বনে এই গানের চল ছিল । কিন্তু আজ গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই লোকসংগীত । তবে ব্যতিক্রম শুধু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পিপলন গ্রাম । অর্দ্ধ শতাব্দী ধরে বাদাই গানকে কেন্দ্র করে প্রতি বছর এই সময়ে পিপলন গ্রামে উৎসব পালিত হয়ে আসছে । স্থানীয় রামকৃষ্ণ সংঘের উদ্যোগে এবারেও বাদাই গানের জমকালো আসর বসেছে গ্রামে ।
স্থানীয় গ্রামবাসী মানব ঘোষাল,সুমিত বৈরাগ্যরা বলেন, ‘প্রতি পাড়ায় ২-৩ টি করে দল তৈরি করা হয়েছে । এবারে গোটা গ্রাম জুড়ে মোট ৩০ টি দল রয়েছে । তাঁরা নিজেরাই গান রচনা করে সুর দিয়েছেন । প্রতিটি দল পৃথক পৃথক জায়গা থেকে সাজসজ্জা ও বাজনা ভাড়া করে এনেছেন ।’ তাঁরা বলেন, ‘এক সময়ে গ্রামের বিভিন্ন দলের মধ্যে প্রচ্ছন্ন প্রতিযোগিতা থাকতো । গানের মাধ্যমে একে অপকে কটাক্ষ করতেন । ফলে পরিস্থিতি এমন জায়গায় চলে যেত যে, গান বাজনা ছেড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়তেন কলাকুশলী ও গ্রামবাসীরা । তবে এখন আর ওই সব ঝুটঝামেলা নেই ।’ পাশাপাশি তাঁরা জানান,আগের বারের তুলনায় এবারে অনেক অল্প বয়সী ছেলেরা অংশগ্রহন করেছেন । বিলুপ্ত প্রায় এই লোকগানকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এটা একটা ভালো লক্ষ্মণ বলে তাঁরা জানান ।
জানা গেছে,পিপলন গ্রামের প্রতি পাড়ার মাঝে চুন দিয়ে একটি করে বৃত্ত আঁকা হয়েছে । তার উপরে টাঙানো হয়েছে সামিয়ানা । দু’বেলায় ১৫ টি করে দল বেরুচ্ছে গ্রামে । বিভিন্ন সাজে সজ্জিত হয়ে পাড়ায় পাড়ায় টাঙানো সামিয়ানার নিচে গিয়ে বাজনার তালে নেচে নেচে বাদাই গান পরিবেশন করছেন শিল্পিরা । পুরুষরা স্ত্রীর সাজে সেজে নেচে নেচে গান গেয়ে গ্রামবাসীদের মনোরঞ্জন করছেন । এদিন সকাল থেকে পিপলন গ্রামে শুরু হয়েছে বাদাই গানের উৎসব । তবে বিকেল চারটে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কার্যত উৎসব মুখর হয়ে ওঠে গোটা গ্রাম । পিপলন ছাড়াও আশপাশের করন্দা, খাতড়া, বামুনিয়া,কুলজোড়াসহ বেশ কিছু গ্রামের শতাধিক মানুষ বাদাই গানের উৎসব দেখতে পিপলন গ্রামে ভিড় জমান । তবে উৎসব করোনা বিধি মেনেই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা ।।

দেখুন ভিডিও :

Previous Post

ভাতারে ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনে বিধায়ক

Next Post

মঙ্গলকোটে মাদকসহ গ্রেফতার ৩, আটক চারচাকা গাড়ি

Next Post
মঙ্গলকোটে মাদকসহ গ্রেফতার ৩, আটক চারচাকা গাড়ি

মঙ্গলকোটে মাদকসহ গ্রেফতার ৩, আটক চারচাকা গাড়ি

No Result
View All Result

Recent Posts

  • ‘আগে আমার সঙ্গে যৌন সম্পর্ক করো, তারপর আমি ব্যবস্থা নেব’—ধর্ষণের শিকার এক নারীর কাছে ‘অশ্লীল দাবি’ জানানো কনস্টেবল ইমরান খানকে জেলে পাঠালো যোগী সরকার 
  • ইরানের ইসফাহান ও খোররামশাহরে ‘দুটি ইরানি জ্বালানি স্থাপনায়’ ‘যুক্তরাষ্ট্র- ইসরায়েলি’ যৌথ বাহিনীর বোমাবর্ষণ
  • পাকিস্তান সুপার লিগ খেলতে ইচ্ছুক ওয়ার্নার ও স্মিথের মত বিদেশী খেলোয়াড়দের হত্যার হুমকি দিল সন্ত্রাসী সংগঠন ‘জামাত-উল- আহরার’
  • সমাজবাদী পার্টির নেতা আনসার আহমেদের কোল্ড স্টোরেজে বিস্ফোরণ; নিহত ৫, আহত অন্তিমত ২৫, ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শ্রমিকরা 
  • ভবানীপুরে জেতার ৬০ হাজার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক ; “৫১ হাজার তো চলেই গেছে” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.