• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ভাতার চেয়েও কর্মসংস্থান বেশি জরুরি” বলে মনে করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মূল হোতা পার্থ চ্যাটার্জি 

Eidin by Eidin
February 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“ভাতার চেয়েও কর্মসংস্থান বেশি জরুরি” বলে মনে করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মূল হোতা পার্থ চ্যাটার্জি 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ ফেব্রুয়ারী : প্রেমিকা অর্পিতা চ্যাটার্জির ফ্লাট থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেমিকার সাথে জেলে যেতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চ্যাটার্জিকে । তারপর দীর্ঘ ৩ বছর ৩ মাস কারাবাসের পর কয়েক দিনের ব্যবধানে দু’জনেই একে একে মুক্তি পান । তারপর থেকেই অন্তরালে চলে যান পার্থ । তবে আসন্ন বিধানসভার ভোটকে সামনে রেখেন জনসংযোগ করতে ফের অবতীর্ণ হলেন রাজনীতির ময়দানে । আজ শনিবার নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগে বেড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেন,’ভাতার চেয়েও বর্তমান সময়ে কর্মসংস্থান অনেক বেশি জরুরি ।’ যদিও এহেন কথা শুনে স্থানীয় বাসিন্দারাই কানাঘুঁষো করছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারনে কয়েক হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর পর অন্তত পার্থ চ্যাটার্জির মুখে একথা শোভা পায়না।

প্রসঙ্গত,২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে সিবিআই-ও তাঁকে হেপাজতে নেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ১১ নভেম্বর তিনি জামিনে মুক্ত হন। তার কয়েক দিন আগেই মুক্তি পান পার্থ চ্যাটার্জির প্রেমিকা অর্পিতা । তবে শুধু এসএসসি নিয়োগ দুর্নীতিই নয়, বৃদ্ধ পার্থ চ্যাটার্জি একজন তরুনীয় সঙ্গে লিভ টুগেদার করায় কম সমালোচনা হয়নি ।  এখন এতবড় ‘কেলেঙ্কারি’র পর বেহালার মানুষ পার্থ চ্যাটার্জিকে কতটা সহজভাবে মেনে নেয় সেটাই দেখার বিষয়।

তবে সাধারণ মানুষ পার্থকে নিয়ে কি ভাবছে সেটা জানা না গেলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তাকে সহজ করে ফের গ্রহণ করেছেন সেটা স্পষ্ট । কারন পার্থর জেলমুক্তির পর তাকে বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁকে অন্তর্ভুক্ত করেছেন মমতা  । বাজেট অধিবেশনের বুলেটিন অনুযায়ী,তাকে গ্রন্থাগার কমিটি, আবাসন ও অগ্নিনির্বাপণ এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটিতে রাখা হয়েছে।। 

Previous Post

পূর্ব লেবাননে হামলা চালিয়ে ১০  হিজবুল্লাহ সন্ত্রাসী নিকেশ করল ইসরায়েল বিমান বাহিনী

Next Post

ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে পাকড়াও বাংলাদেশি যুবক 

Next Post
ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে পাকড়াও বাংলাদেশি যুবক 

ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে পাকড়াও বাংলাদেশি যুবক 

No Result
View All Result

Recent Posts

  • ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে পাকড়াও বাংলাদেশি যুবক 
  • “ভাতার চেয়েও কর্মসংস্থান বেশি জরুরি” বলে মনে করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মূল হোতা পার্থ চ্যাটার্জি 
  • পূর্ব লেবাননে হামলা চালিয়ে ১০  হিজবুল্লাহ সন্ত্রাসী নিকেশ করল ইসরায়েল বিমান বাহিনী
  • চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ভীষণ সংঘর্ষে জড়াল ২ সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি ও আইএস(কে) ; শীর্ষ আইসিস কমান্ডার হামজাসহ খতম আরও অনেক সন্ত্রাসী খতম আরও অনেক সন্ত্রাসী 
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ইতিহাসের বিকৃতি, কৃতজ্ঞতার প্রশ্ন ও বর্তমানের সংকট
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.