• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তেল-সাবানের অভাবে চুলও কেটে ফেলছে ফিলিস্তিনি মেয়েরা

Eidin by Eidin
August 16, 2024
in আন্তর্জাতিক
তেল-সাবানের অভাবে চুলও কেটে ফেলছে ফিলিস্তিনি মেয়েরা
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,১৬ আগস্ট  : টানা ৩১৪ দিন ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন অনুযায়ী, এযাবৎ ৪০ হাজার ৫ জন নিহত এবং ৯২ হাজার ৪০১ জন আহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ। যারা এখনো বেঁচে আছেন, তারাও দিন পার করছেন চরম মানবিক সংকটের মধ্য দিয়ে।দীর্ঘ সাড়ে দশ মাসের এই যুদ্ধে পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির তীব্র সংকট দেখা দিয়েছে। অপ্রতুল চিকিৎসা সেবার কারণে সাধারণ মানুষের বেঁচে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে। গাজার শিশু বিশেষজ্ঞ লুবনা আল আজাইজা বলেছেন,পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেঁচে থাকার মতো ন্যূনতম পরিবেশও নেই। ছোট্ট শিশুরা যখন চুল আঁচড়ানোর জন্য আমার কাছে আসে, তখন তেল বা চিরুনি দিতে না পেরে আমি লজ্জিত হই। অনেক সময় বাধ্য হয়ে তাদের চুল কেটে ফেলতে বলি।

শুধু তেল বা চিরুনি নয়, সাবান, শ্যাম্পু, মাসিকের জিনিসপত্র, এমনকি গৃহস্থালীর কাজে ব্যবহৃত জিনিসপত্রও এখন দুর্লভ। বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়ায় ছোঁয়াচে রোগ ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে।

ডাঃ লুবনা জানান, শরণার্থী শিবিরগুলোতে অস্বাস্যকর পরিবেশে থাকার কারণে অনেক শিশুর চর্মরোগ দেখা দিচ্ছে। কিন্তু ওষুধের ঘাটতিতে তাদের চিকিৎসা সম্ভব হচ্ছে না। একটি সাধারণ বার্ন মলমের দাম এখন ৫০ ডলারেরও বেশি।

ডাঃ লুবনা আগে বেইট লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে কর্মরত ছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনীর গাজাকে বিভক্ত করার কারণে তিনি সেই হাসপাতালে যেতে পারছেন না। অনেক চিকিৎসকের মতো তিনিও এখন তার বাড়িতে আহতদের চিকিৎসা দিচ্ছেন।

গত মে মাসে ইসরায়েল রাফাহ সীমান্ত দখল করার পর থেকে আন্তর্জাতিক সাহায্য প্রায় বন্ধ রয়েছে। ফলে গাজায় মানবিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। তাই সীমান্ত খুলে ওষুধ সরবরাহ নিশ্চিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাঃ লুবনা ।।

Previous Post

ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন করল ইমা : ১৭ অগাস্ট সরকারি- বেসরকারি হাসপাতালে ২৪ ঘন্টা ওপিডি, সার্জারি বন্ধ

Next Post

সন্দেশখালি, আরজি কর, বর্ধমান… মমতা ব্যানার্জির তৃণমূলের অধীনে বাংলা নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান : বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা

Next Post
সন্দেশখালি, আরজি কর, বর্ধমান… মমতা ব্যানার্জির তৃণমূলের অধীনে বাংলা নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান : বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা

সন্দেশখালি, আরজি কর, বর্ধমান… মমতা ব্যানার্জির তৃণমূলের অধীনে বাংলা নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান : বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.