• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এশিয়া কাপ অন্যত্র স্থানান্তরিত হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে পাকিস্থান : পিসিবি সভাপতি রমিজ রাজা

Eidin by Eidin
December 3, 2022
in খেলার খবর
এশিয়া কাপ অন্যত্র স্থানান্তরিত হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে পাকিস্থান : পিসিবি সভাপতি রমিজ রাজা
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৩ ডিসেম্বর : এশিয়া কাপ ২০২৩ নিয়ে ফের বাজার গরম করে দিল পাকিস্তান । ইতিপূর্বেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে নিরাপত্তার কারনে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না । এদিকে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানের পরিবর্তে অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হতে পারে। আর এই জল্পনার মাঝে ফের হুঁশিয়ারি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা । তিনি হুঁশিয়ারি দিয়েছেন,’ভারত যদি পাকিস্তানে না আসতে চায় তাহলে তাদের আসতে হবে না,কিন্তু এশিয়া কাপ যদি অন্যত্র স্থানান্তরিত করা হয় তাহলে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে পাকিস্থান ।’ শুধু তাইই নয়,ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি ।
তিনি আরও বলেন,’এটা এমন নয় যে আমাদের হোস্টিং অধিকার নেই । আমরা টুর্নামেন্টটি হোস্ট করার জন্য আবেদন করছি। আমরা সব সঠিক উপায়ে হোস্টিং অধিকার জিতেছি।” এরপরেই তিনি হুঁশিয়ারি দেন,’ভারত যদি পাকিস্তানে না আসে তাহলে তাদের আসতে হবে না । কিন্তু যদি পাকিস্তানের কাছ থেকে এশিয়া কাপ কেড়ে নেওয়া হয়, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে প্রস্তুত ।’
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড পাকিস্তানের মধ্যে টেস্ট চলছে । শুক্রবার সেখানে পাকিস্তানের সংবাদমাধ্যমকে রমিজ রাজা বলেন, ‘আমাদের অবস্থান খুবই পরিষ্কার । তারা (ভারতীয় দল) এলে আমরা বিশ্বকাপ খেলতে যাব। যদি তারা না আসে তাহলে সেটা তাদের ইচ্ছা,তারা পাকিস্তানকে ছাড়াই খেলুক। তিনি বলেন, ‘আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে না এবং আমরা এ বিষয়ে আমাদের কঠোর অবস্থান বজায় রাখব । আমাদের দল পারফর্ম করেছে এবং বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী দলকে পরাজিত করেছে এবং আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছি।’ উল্লেখ্য,ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারনে দীর্ঘ ১৪ বছর দু’দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি । সর্ব শেষ ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত । আগামী বছর এশিয়া কাপে ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও তাতে জল ঢেলে দেয় বিসিসিআই ।।

Previous Post

মোবিন ও নকীবের হাত থেকে কোরিয়ান তরুনীর সম্ভ্রম রক্ষা করে দেশকে লজ্জার হাত থেকে বাঁচালেন আদিত্য ও অথর্ব

Next Post

বয়স নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে মামলা দায়ের করল কর্নাটক পুলিশ

Next Post
বয়স নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে মামলা দায়ের করল কর্নাটক পুলিশ

বয়স নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে মামলা দায়ের করল কর্নাটক পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.